
ভাইরাল ভিডিওতে দেখা গেল রাস্তার ধারের দোকানে মাছিযুক্ত চিনি দিয়ে চা তৈরি হচ্ছে. নেটিজেনরা স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন.
ভারতে চা শুধু একটি পানীয় নয়, বহু মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকাল শুরু থেকে অফিসের আড্ডা, বৃষ্টির দিন কিংবা ভ্রমণের ক্লান্তি—এক কাপ চা যেন সব মুহূর্তের সঙ্গী। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও চা-প্রেমীদের বিস্মিত এবং উদ্বিগ্ন করে তুলেছে।
मसाला चाय तो सबने पी ही होगी… पेश है मक्खी चाय…☕🙄
लुत्फ़ उठाइये 🤐 pic.twitter.com/uD2vVUNx33— ???????????????????? ???????????????? (@Murti_Nain) July 9, 2026
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারের এক চায়ের দোকানে চা তৈরি করছেন এক ব্যক্তি। তাঁর পাশে রাখা একটি প্লেটে থাকা চিনির উপর অসংখ্য মাছি বসে রয়েছে। এরপর সেই মাছি-ঢাকা চিনিই চামচ দিয়ে তুলে গ্লাসে দিয়ে তার মধ্যে গরম চা ঢেলে পরিবেশন করতে দেখা যায়।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘটনাটি প্রকাশ্যেই ঘটলেও সেখানে উপস্থিত কাউকে আপত্তি জানাতে দেখা যায়নি। ভিডিওতে দোকানের পাশে আরও এক ব্যক্তিকে নিশ্চিন্তে বসে থাকতে দেখা যায়।
একজন লিখেছেন, “দারুণ চা!” অন্য একজনের মন্তব্য, “এটা মশলা চা নয়, মাছি চা!” আরও একজন লিখেছেন, “এটা পান করা তো দূরের কথা, দেখতেও পারছি না।” অনেক নেটিজেনের মতে, এই ধরনের ঘটনা রাস্তার ধারের খাবার ও পানীয়ের পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
