)
Covid 19: কাডাপাতেই ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল ২ জনের। সংক্রমণ ধরা পড়েছে ৮ জনের। কাপাডা জেলের ওই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতর নজরদারি ও টেস্ট ও অন্যান্য ব্যবস্থা জোরদার করেছে।
কাডাপার রাজাম্পেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে ভুগছিলেন। টেস্টে তাঁর কোভিড ধরা পড়ে। শেষপর্যন্ত ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্য একটি ঘটনায়, কাডাপাতেই ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর করোনা পজিটিভ আসে এবং পরবর্তীতে কোভিড-১৯ আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে, কাডাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক ডাক্তারি পড়ুয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
বিপদ বুঝে রাজ্যে স্বাস্থ্য দফতর এলাকায়’র্যাপিড রেসপন্স টিম’ পাঠিয়েছে। টিমের কর্মীরা এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকিদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, জেলায় এখন ৮ সক্রিয় করোনা রোগী আছেন। ভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্ত করতে এবং এটি কীভাবে ছড়াচ্ছে তা বুঝতে নমুনাগুলো পুণের একটি গবেষণাগারে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
(Feed Source: zeenews.com)
