Government Job News 2026: মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! আয়ুশ মন্ত্রকের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগ, কতদিন আবেদন করা যাবে?

Government Job News 2026: মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! আয়ুশ মন্ত্রকের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগ, কতদিন আবেদন করা যাবে?

 

কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের অধীনে বিপুল কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা

 

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (CCRUM)।

পদের নাম

রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, ক্লার্ক, স্টেনোগ্রাফার, মাল্টি টাস্কিং স্টাফ-সহ একাধিক পদে।

মোট শূন্যপদ ১৭৯টি।

যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাশ।

আবেদন পদ্ধতি অনলাইন।

অফিশিয়াল ওয়েবসাইট

ccrum.res.in

শূন্যপদের বিবরণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদগুলোকে তিনটি গ্রুপে (Group A, Group B, এবং Group C) ভাগ করা হয়েছে।

রিসার্চ অফিসার (ইউনানি)

১৬টি পদ (ব্যাকলগ শূন্যপদ)।

রিসার্চ অফিসার (প্যাথলজি) ০২টি পদ।

রিসার্চ অফিসার (ফিজিওলজি) ০১টি পদ।

অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (ফার্মাকোলজি) ০১টি পদ।

অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (ফার্মাকোগনসি/বোটানি) ০২টি পদ।

স্টাফ নার্স ৭টি পদ।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি/বোটানি)

যথাক্রমে ০২টি ও ০৩টি পদ।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (MLT) ১২টি পদ।

ইনভেস্টিগেটর (স্ট্যাটিস্টিকস) ০৩টি পদ।

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ০৩টি পদ।

হিন্দি অ্যাসিস্ট্যান্ট ৬ টি

আপার ডিভিশন ক্লার্ক (UDC) ৩১টি পদ।

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ২৬টি পদ।

মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

৪৩টি পদ (এর মধ্যে মেসেঞ্জার, ওয়ার্ড বয়, ল্যাব অ্যাটেনডেন্ট অন্তর্ভুক্ত)।

ফার্মাসিস্ট (Pharmacist) ০৬টি পদ।

স্টেনোগ্রাফার গ্রেড-III ০৭টি পদ।

কম্পাউন্ডার ০৩টি পদ।

সোশ্যাল ওয়ার্কার / রেডিওগ্রাফার / স্টাফ কার ড্রাইভার

যথাক্রমে ২, ১ এবং ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাভিন্ন ভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রয়োজনীয়তা আলাদা। নিচে প্রধান কয়েকটি পদের বিবরণ দেওয়া হলো:

রিসার্চ অফিসার (ইউনানি): সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (MD / MS) এবং NCISM-এ নাম নথিভুক্ত থাকতে হবে।

স্টাফ নার্স: কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc (Hons) Nursing বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি (GNM) ডিপ্লোমা-সহ ১ বছরের অভিজ্ঞতা দরকার।

আপার ডিভিশন ক্লার্ক (UDC): যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): উচ্চ মাধ্যমিক বা সমমানের যোগ্যতা। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ অথবা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ (MTS): মাধ্যমিক (Matriculation) পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।

Group B Posts: পে লেভেল ৬ এবং ৭ (৩৫,৪০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত পদের ভিত্তিতে)।

Group C Posts: পে লেভেল ১ থেকে ৫ (MTS-এর জন্য সর্বনিম্ন ১৮,০০০ টাকা থেকে শুরু এবং পদের ভিত্তিতে সর্বোচ্চ ৯২,৩০০ টাকা পর্যন্ত)।

কতদিন আবেদন করা যাবে?অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ: ১ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।

আবেদন সংশোধনের উইন্ডো: ৩ অগাস্ট, ২০২৬ থেকে ৫ অগাস্ট, ২০২৬ পর্যন্ত।

(Feed Source: news18.com)