Sunny Leone Latest: পুণ্য রথযাত্রার দিনে মন্দারমণিতে সানি লিওন, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নায়িকা, শোনালেন বাংলা গান! দেখুন

Sunny Leone Latest: পুণ্য রথযাত্রার দিনে মন্দারমণিতে সানি লিওন, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নায়িকা, শোনালেন বাংলা গান! দেখুন

কয়েকদিন ধরেই সানি লিওনি আর মন্দারমণি নিয়ে আলোচনা চলছে৷ তিনি এমন করছেন যেন মনে হচ্ছে ধরি মাছ, না ছুঁই পানি!

সানি লিওন আর মন্দারমণি, এই নিয়ে বিরাট আলোচনা চলছে কয়েকদিন ধরেই৷ বারবার মন্দারমণি নিয়ে পোস্ট দিয়েই চলছেন বলিউড নায়িকা৷ মন্দারমণির সি-বিচ নিয়ে আবার একটি ছবি পোস্ট করলেন তিনি৷ এবার গোলাপি ও সাদা বিচ ড্রেসে মন মাতিয়ে দিলেন সানি৷ লিখলেন ইউকেন্ড গেটওয়ে৷

ঠিকই তো, মন্দারমণি মানে তো উইকেন্ড, কারণ সপ্তাহান্তে বা কোনও ছোট ছুটি কাটাতে মন্দারমণির মতো ভাল জায়গা নেই৷ একদম চটজদলি পৌঁছে যাওয়া যায়৷ কোনও সমস্যা নেই৷ শুধু প্রয়োজন একটা হোটেল বুকিং৷ তাহলেও আর কিছুই লাগবে না৷ দারুণ কাটবে সময়৷

এবার বার সেই মন্দারমণিতে সানি লিওন৷ মন্দারমণির সমুদ্র সৈকতে তিনি হেঁটে বেড়াচ্ছেন৷ এবং এই ছবির সঙ্গে মানানসই বাংলা গানও বেছে নিয়েছেন অভিনেত্রী৷ বাজছে গুন্ডে ছবির গান, তুনে মারি এন্ট্রির বাংলা ভার্সন! মানে পূর্ব মেদিনীপুরে এই সি-বিচে এসে পুরোপুরি বাঙালি হয়ে গিয়েছেন সানি!

Sunny Leone Latest: পুণ্য রথযাত্রার দিনে মন্দারমণিতে সানি লিওন, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নায়িকা, শোনালেন বাংলা গান! দেখুন

সানির এই পোস্টগুলো নিয়ে চলছে দারুণ মস্করা৷ কেউ লিখছেন, দিদি দীঘায় জগন্নাথ মন্দিরে একটু ঘুরে আসো আবার কেউ লিখেছেন, সানি লিওন মন্দারমণি যাওয়ার পর থেকে সমুদ্রের ঢেউগুলো আরও বড়ো হয়ে গেছে। আবার আরও একজন লিখলেন, টেকনোলজিয়া যখন দেখলো এই দিয়ে ফটো বানিয়ে mandarmani কে hilight করে views বেশি আসছে, আবার কেউ লিখছেন, শুধুই তো ছবি তুলছো!! ঢেউ খাবে তো নাকি?

কেন বার বার মন্দারমণি নিয়ে ঘনঘন পোস্ট করছেন সানি, তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি৷ তিনি নিজেও কিছু জানাননি৷ তবে এটা বোঝা যাচ্ছে যে এর সঙ্গে জুড়ে রয়েছে কোনও বিজ্ঞাপন৷ এমনকি মলদ্বীপের থেকেও তিনি এগিয়ে রেখেছেন বাংলার এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটকে৷ আরও কিছুদিন অপেক্ষা করলেই, আসল সত্যি আসবে সামনে৷

(Feed Source: news18.com)