
Lionel Messi : ২০২৫ সালের ডিসেম্বর মাস। কলকাতায় এসেছিলেন মেসি। তবে সেই ইভেন্ট ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তাতে সারা দেশের সামনে লজ্জায় মুখ ঢেকেছিল বাংলা।
আবার কলকাতায় মেসি! আরও একবার আর্জেন্টাইন মহাতারকাকে কলকাতায় নিয়ে আসার অঙ্গীকার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের। গতবার মেসি যখন কলকাতায় এসেছিলেন, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন অনেকে। তবুও যুবভারতীতে মেসির দর্শন পাননি বহু মানুষ। এবার আরও একবার সুযোগ আসতে পারে মেসিকে সামনে থেকে দেখার। সামনের বছর আবার কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি।
এই নিয়ে তৃতীয়বার কলকাতায় পা রাখতে চলেছেন লিও মেসি। সোশ্যাল মিডিয়ায় শতদ্রু দত্ত যে পোস্ট করেছেন, তাতে আবারও মেসিকে কলকাতায় আনার ইঙ্গিত রয়েছে। মার্কিন মুলুকে পা রাখার পর তিনি সেই পোস্ট করেছেন। গত কয়েকদিন ধরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আবারও মেসিকে এশহরে আনার চেষ্টা তিনি করবেন। তাঁর উপর বিশ্বাস রাখার কথা বলেছিলেন তিনি।জানা গিয়েছে, মেসি ছাড়া নেইমারকেও তিনি কলকাতায় আনার চেষ্টা করছেন।
বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায় কলকাতার মেসি-কাণ্ড। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন যা করেছিলেন, আজও তাঁকে ক্ষমা করতে পারেননি মেসি ভক্তরা। সেদিন নজিরবিহীন উশৃঙ্খলা দেখেছিল যুবভারতী। হয়েছিল ব্যাপক ভাঙচুর। এবারও মেগা পরিকল্পনা করছেন শতদ্রু।
১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’ মেসির নাম না করলেও তিনি যে মেসিকে আনার কথাই বলছেন, সেটা তাঁর করা পোস্টের সময় এবং ইঙ্গিতে স্পষ্ট। এর পর আর্জেন্টিনার পতাকা হাতে নিউ ইয়র্কে পা রেখে শতদ্রু দত্ত আরেকটি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা, “নেভার সে নেভার। আসছে বছর…”।
সামনের বছর ইন্টার মায়ামির প্রাক মরশুম প্রস্তুতি সারার কথা দক্ষিণ এশিয়ায়। সেই সময় মেসির ভারত ও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ইন্টার মায়ামির ওই সফর কলকাতা এবং বাংলাদেশে হতে পারে। আর এই মেগে ইভেন্টে আবার উদ্যোক্তা সেই শতদ্রু দত্ত। ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে তাঁর কথা এগিয়েছে বলেও জানা যাচ্ছে।
গত ডিসেম্বরে মেসিকে ঘিরে কলকাতায় যে কাণ্ড হয়েছিল, তাতে বাংলার ক্রীড়াসমাজ লজ্জায় মুখ ঢেকেছিল। দেশের অন্য শহরে মেসি ইভেন্ট সাফল্যের সঙ্গে উতরে গেলেও কলকাতায় হয়েছিল চমর বিশৃঙ্খলা। তার পরই গ্রেফতার হন শতদ্রু দত্ত। এর পর তিনি একাধিকবার অরূপ বিশ্বাস-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ইভেন্ট পণ্ড করার মারাত্মক অভিযোগ করেছিলেন
(Feed Source: news18.com)
