হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

 

কলকাতা: হাসপাতালে তিনি, এখনও জারি অনশন। স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, খাবার বা ওষুধ সোনমকে কিছুই দেওয়া হয়নি। তিনি নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া সোনমের যেন কোনও চিকিৎসা শুরু না করা হয়। আর হাসপাতালে থেকেই প্রথম বার্তা দিলেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।

হাসপাতাল থেকে পাঠানো সোনম ওয়াংচুকের প্রথম বার্তা

হাসপাতাল থেকে একটি হাতে লেখা বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে সোনম ওয়াংচুকের তরফ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘সোনমের তরফ থেকে বার্তা..  আজাদির দ্বিতীয় আন্দোলন….ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত২০ জুলাই.. পেপাল লিকের মতো অবিচারের থেকে মুক্তি। ভয় থেকে মুক্তি, আমায় বেআইনিভাবে তুলে আনা। ভারতের স্বাধীনতার জন্য দ্বিতীয় লড়াই। পার্লামেন্ট অবধি পদযাত্রা… আপনারা যোগ দিয়ে এটাকে সফল করুন। গীতাঞ্জলির তরফে পাঠানো হল এই বার্তা।’ সোনম ওয়াংচুকের হাতে লেখা এই বার্তা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগেই অবশ্য সোনম ওয়াংচুকের হয়ে বড় বার্তা দিয়েছিলেন, স্ত্রী গীতাঞ্জলি।

সোনমের হয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ঘোষণা স্ত্রী গীতাঞ্জলির

শনিবার হাসপাতালের বাইরে থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি বলেন, ‘আমরা জানতামই, এভাবেই আন্দোলন প্রতিহত করার চেষ্টা হবে। গত ২০ দিন যে আন্দোলন চলছে.. এটা দেশের ইতিহাসে থেকে যাবে। যে জেন জি-দের নিয়ে এত খারাপ কথা বলা হয়েছে, সেই জেন জি-ই দেখাচ্ছে কীভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলোর কথা তুলে ধরা যায়। সোনম ওয়াংচুকের মনে হয়েছিল ছাত্রছাত্রীদের দাবিটা খুব সঠিক, স্বাভাবিক। সেই কারণেই এই আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন, যাতে এই আন্দোলন সঠিক রাস্তায় থাকে। সোনম কাউকে কোনও কষ্ট না দিয়ে, কোনও সমস্যা তৈরি না করে অনশন করছিলেন। সরকারের কাছে কোনও কারণ ছিল না যে ২০ তারিখ যে জনসমাগমের ডাক দেওয়া হয়েছে, সেটাকে আটকানোর। কারণ ওঁরা জানেন, সোমবার সকালে যে যাত্রা বেরবে, সেটা আটকানো আর সম্ভব হবে না। আর সেটা শুধু দিল্লিতে বেরোবে না। গোটা দেশ পরিকল্পনা করছে ওই একই সময়ে মিছিল করবে। সোনম সুস্থ আছেন, আমরা বেসরকারি জায়গা থেকে ফের ওর যাবতীয় টেস্ট করাচ্ছি। সোনম সুস্থ হয়ে যাবে আর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আন্দোলন জারি আছে। যদি সোনম যদি মিছিলে না ও হাঁটতে পারে.. ওর হয়ে আমি যাব মিছিলে। আমি নেতৃত্ব দেব। সোমবারের যা পরিকল্পনা রয়েছে, তাইই হবে। সোনমকে জোর করে তুলে নিয়ে আসা মানে, আন্দোলন থামিয়ে দেওয়া নয়।’

(Feed Source: abplive.com)