অনায়াসে পাস করানো যাবে ডিলিমিটেশন বিল? সেই লক্ষ্যেই বিরোধীশিবিরে ভাঙনের রহস্যঅঙ্ক? এনডিএ-র কৌশল

অনায়াসে পাস করানো যাবে ডিলিমিটেশন বিল? সেই লক্ষ্যেই বিরোধীশিবিরে ভাঙনের রহস্যঅঙ্ক? এনডিএ-র কৌশল

Delimitation Bill and Number Game in Parliament: রাজনৈতিক পুনর্বিন্যাস? তা কি জরুরি? হ্যাঁ, এনডিএ-র তাই মত। আর এহেন ডিলিমিটেশন বিলকে সামনে রেখেই সংসদে নিজেদের আরও পোক্ত জায়গায় নিয়ে যাচ্ছে তারা। সংসদের দুই কক্ষে সংখ্যার অঙ্ক আরও পোক্ত করতে তৎপর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই লক্ষ্যেই বিরোধী শিবিরের অসন্তুষ্ট সাংসদদের সরাসরি বিজেপিতে না এনে জোটের শরিক দলগুলিতে অন্তর্ভুক্ত করার এই কৌশল।