)
Sonam Wangchuk Hunger Strike: স্ত্রী জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থা জবাবদিহি নিয়ে যদি সংসদের বিতর্কের আশ্বাস দেওয়া হয়, তাহলে আগামীকালই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারীরিক অবস্থা গুরুতর। শিক্ষা ব্যবস্থা জবাবদিহি নিয়ে যদি সংসদের বিতর্কের আশ্বাস দেওয়া হয়, তাহলে আগামীকালই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক। তেমনটাই জানালেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংগমো।
‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অনশনে সোনম ওয়াংচুক। ২১ দিনের মাথায় দিল্লির যন্তর মন্তর থেকে তাঁকে সরিয়ে দেয় পুলিস। কবে? গতকাল শনিবার। জোর করে সোনমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আন্দোলনকারীদের এলাকা ছাড়া নির্দেশ দেয় প্রশাসন। তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারী। পুলিসকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। পুলিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দিল্লি হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ। স্বাস্থ্যের অবনতির কারণেই সোনমকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি ছিল। এর ঠিক ২ দিন আগেই দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে সরকারকে ‘যা যা প্রয়োজন তা-ই করতে হবে’।
গত শুক্রবার চিকিৎসকেরা ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন চিকিত্সকরা। জানিয়েছিলেন, পরিস্থিতি অত্য়ন্ত সংকটজনক। শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এভাবে চলতে থাকলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। তারপরই আদালতের এই নির্দেশ।
এদিকে বেসরকারি হাসপাতালে সোনমকে চিকিত্সা করানোর অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন স্ত্রী গীতাঞ্জলি জে আংগমো। তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালের উপর বিন্দুমাত্র ভরসা নেই। যত দ্রুত সম্ভব সোনমকে ওখান থেকে সরিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে চান। সফদরজং হাসপাতাল সোনমকে অন্যায়ভাবে আটকে রেখছে। ওখান থেকে সোনমকে বের করে তাঁকে অন্যত্র ভর্তি করার অনুমতি দেওয়া হোক।
(Feed Source: zeenews.com)
