‘রাহুল গান্ধি ক্রমশ নৈরাজ্যের প্রতীকে পরিণত হচ্ছেন’, বিরোধী দলনেতাকে আক্রমণ নিতিন নবীনের

‘রাহুল গান্ধি ক্রমশ নৈরাজ্যের প্রতীকে পরিণত হচ্ছেন’, বিরোধী দলনেতাকে আক্রমণ নিতিন নবীনের

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিরা৷ এই নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করলেন বিজেপির সভাপতি নিতিন নবীন।

নিতিন নবীন

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিদের৷ এবার রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং অখিলেশ যাদবকে আটক করল দিল্লি পুলিশ৷ বাসে তোলা হল প্রিয়াঙ্কা গান্ধিকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গের মতো উচ্চ নিরাপত্তা বলয়ে অবস্থান-বিক্ষোভ না করার বার্তা দিয়েছিলেন। কিন্তু তা উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনেই ধর্নায় বসেন কংগ্রেস নেতৃত্বরা৷ এ জেরে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিকে আটক করে পুলিশ।