)
Salman Khan on CJP Protest: নিট কাণ্ডের আন্দোলনে এবার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সলমান খান। তিনি তাঁর স্কুলজীবনের একটি পুরনো ছবি পোস্ট করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও শান্তিরক্ষার প্রশংসা করেছেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি ‘সাহসী’ বলেছেন। তিনি আরও লিখেছেন, ‘পড়াশোনার প্রতি এই প্রজন্মের টান ভারতকে গর্বিত করবে।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে রাজধানীর বুকে আন্দোলনে নেমেছেন লাখ লাখ পড়ুয়ারা। সেই আন্দোলনে শামিল হওয়া ‘ককটেচ জনতা পার্টি’র (সিজিপি) ছাত্র বিক্ষোভে এবার সরব সমর্থন জানালেন বলিউড সুপারস্টার সলমান খান। ২২ জুলাই, গত বুধবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি লম্বা পোস্ট করেন। সেখানে অভিনেতা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ৬০ বছর বয়সী এই অভিনেতা। পোস্টটিতে নিজের স্কুলজীবনের একটি পুরনো ও আবছা ছবি শেয়ার করার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও শান্তিরক্ষার প্রশংসাও করেছেন তিনি।
ইনস্টাগ্রাম বার্তায় শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভাইজান। সলমান খান লিখেছেন, শান্ত একটা আন্দোলন কীভাবে এত ভয়ংকর রূপ নিল, তা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। যে সমস্ত ছাত্রছাত্রী আর পরিবারগুলো এতে কষ্ট পেল, তাদের জন্য আমার খুব সমবেদনা রইল। প্রশ্ন ফাঁস হওয়াটা খুব বড় একটা অপরাধ। তবে আমাদের দেশের ছেলেমেয়েরা যে একটা ভালো শিক্ষা ব্যবস্থার জন্য এভাবে এক হয়ে লড়াই করছে, আর তাদের অভিভাবকরাও যে পাশে দাঁড়িয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে।’
অভিনেতা আরও লেখেন, ‘পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য পড়ুয়াদে এই চেষ্টা আর জেদ সত্যি প্রশংসার যোগ্য। আন্দোলন বা দাবি জানানোর এটাই তো সঠিক উপায়, আর তারা তো শান্তভাবেই সব করছিল। এই ছেলেমেয়েগুলোর সাহস আর পড়াশোনার প্রতি ভালোবাসা দেখে বলতে পারি, এরাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে।’
‘এই লড়াইটা শুধুই শিক্ষার্থী আর আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যের বিষয়। এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো রকম রাজনৈতিক ফায়দা তোলা বা বিষয়টিকে ‘হাইজ্যাক’ করা একদমই উচিত নয়। সবটুকু কৃতিত্ব কেবল এই পড়ুয়াদেরই পাওয়া উচিত। আমার বিশ্বাস, সরকারও ওদের পাশে দাঁড়াবে এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে আরও শক্ত করবে। এতে সবারই লাভ। আমি মনে-প্রাণে আশা করছি খুব দ্রুত একটা ভালো সমাধান হবে। যারা ভালো করে পড়াশোনা করতে চাও, ভগবান তাদের সবার ভালো করুক।’
সব শেষে ভাইজান লেখেন, ‘আজকাল যেমন নানা ফ্যাশন ট্রেন্ড তৈরি হয়, তেমনি পড়াশোনা করাটাও যেন একটা ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত হয়—যা বছর বছর আরও বাড়বে। পরিস্থিতি এমন হওয়া উচিত, যেন বিদেশের মানুষও ভারতে এসে পড়াশোনা করতে বাধ্য হয় এবং ভারত যেন পড়াশোনার সবচেয়ে বড় কেন্দ্র হয়ে ওঠে।’
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অনেকে মুখ খুলেছেন। এর আগে একাধিক অভিনেতা ও অভিনেত্রী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ সমর্থন জানিয়েছিলেন। এছাড়াও অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখও আন্দোলনে সমর্থন দিয়েছেন। তাঁরা সবাই সারা দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুরোধ করেছিলেন।
(Feed Source: zeenews.com)
