‘পুলিসকে আক্রমণকারীরা ছাত্র হতে পারে না!’ নিট আন্দোলনে হিংসা নিয়ে গর্জে উঠলেন ‘অনুপমা’ রূপালী

‘পুলিসকে আক্রমণকারীরা ছাত্র হতে পারে না!’ নিট আন্দোলনে হিংসা নিয়ে গর্জে উঠলেন ‘অনুপমা’ রূপালী

 মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অনশন আন্দোলন এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। তবে এই আন্দোলনের মাঝে ঘটা হিংসাত্মক ঘটনা এবং পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধের তীব্র নিন্দা জানালেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী তথা ‘অনুপমা’ খ্যাত রূপালী গঙ্গোপাধ্যায়। নিট পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতি থাকলেও, আন্দোলনের নামে সহিংসতাকে কোনওভাবেই সমর্থন করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।