Vaibhav Sooryavanshi : ‘বৈভব সূর্যবংশী খুব স্মার্ট, কিন্তু…!’ বেবি বস-কে নিয়ে বড় আশঙ্কার কথা ঈশান কিষাণের মুখে, এমন হলে কেরিয়ার শেষ

Vaibhav Sooryavanshi : ‘বৈভব সূর্যবংশী খুব স্মার্ট, কিন্তু…!’ বেবি বস-কে নিয়ে বড় আশঙ্কার কথা ঈশান কিষাণের মুখে, এমন হলে কেরিয়ার শেষ

Vaibhav Sooryavanshi : ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আগলে রাখছেন বৈভব সূর্যবংশীকে। সেই কথাই জানিয়ে গেলেন ঈশান কিষাণ। বৈভবকে বিরল প্রতিভা মনে করেন তাঁরা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত অর্ধশতরান করে নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেনি সে। ভারতের এই তরুণ ওপেনার মাত্র ৯ বলে ২০ রান করে আউট হয়ে যায়। এর পর দলের হাল ধরেন ঈশান কিষাণ। তিনি মাত্র ৪৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করেন এবং ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ঈশানকে প্রশ্ন করা হয়, মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর দীর্ঘমেয়াদি ক্রিকেট-জীবন নিয়ে টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটাররা কীভাবে তাঁকে পরামর্শ দেন। এই প্রশ্নের উত্তরে ঈশান জানান, তরুণ প্রতিভার ওপর অযথা চাপ না দিয়ে তাঁকে ধাপে ধাপে এগিয়ে যেতে উৎসাহিত করা হচ্ছে এবং তাঁর স্বাভাবিক খেলাটাই চালিয়ে যেতে বলা হচ্ছে। ‘সোশ্যাল মিডিয়া নয়, শুধু ক্রিকেটে মন দাও’— ১৫ বছরের বৈভবকে এভাবেই আগলে রাখছে টিম ইন্ডিয়া, জানালেন ঈশান।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ঈশান কিশান জানিয়েছেন, ভারতীয় দলের পরিকল্পনা খুবই স্পষ্ট—বৈভব সূর্যবংশীকে আপাতত শুধুমাত্র ক্রিকেটেই মনোযোগী রাখতে হবে। সোশ্যাল মিডিয়া, বাইরের সমালোচনা বা অতিরিক্ত প্রশংসা যেন তাঁর মনোযোগ নষ্ট না করে, সেদিকেই নজর রাখছেন কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটাররা।

ঈশান বলেন,”বৈভব খুবই স্মার্ট। ও জানে কীভাবে ব্যাট করতে হয়, মাঠে এবং মাঠের বাইরে কীভাবে নিজেকে সামলাতে হয়। তবে আমি মনে করি, ও যে পরিবেশ থেকে উঠে এসেছে, সেখানে অনেক ধরনের বিভ্রান্তি থাকতে পারে। বন্ধুদের মাধ্যমে বা আশপাশের নানা বিষয় থেকেও মনোযোগ নষ্ট হতে পারে। আমি নিজেও একই ধরনের পরিস্থিতি থেকে এসেছি, তাই জানি ভারতীয় দলের হয়ে খেলতে গেলে ঠিক কোন বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া জরুরি।”

তিনি আরও জানান, শুধু তিনিই নন, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল-সহ দলের অনেক সিনিয়র ক্রিকেটার বৈভবের সঙ্গে কথা বলার সময় বিশেষভাবে খেয়াল রাখেন, যাতে তার মনোযোগ শুধুই ক্রিকেটে থাকে। “আমরা সবাই চেষ্টা করি, ও যেন এখন যতটা সম্ভব ক্রিকেট নিয়েই ভাবে। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে, বাইরে কে কী বলছে, কিংবা রান না পেলে যেন শরীরী ভাষা বদলে না যায়—এসব বিষয় থেকে ওকে দূরে রাখার চেষ্টা করি ওকে।” ঈশানের মতে, বৈভব এই প্রজন্মের সেরা প্রতিভাদের মধ্যে অন্যতম। তাই তাকে অপ্রয়োজনীয় চাপ ও বাইরের কোলাহল থেকে দূরে রাখাই এখন দলের অন্যতম বড় দায়িত্ব।

(Feed Source: news18.com)

Vaibhav Sooryavanshi : ‘বৈভব সূর্যবংশী খুব স্মার্ট, কিন্তু…!’ বেবি বস-কে নিয়ে বড় আশঙ্কার কথা ঈশান কিষাণের মুখে, এমন হলে কেরিয়ার শেষ