উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম

উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম

 

Islamic State : ভিড়ে ঠাসা উৎসবের মেজাজে ঢুকে পড়ল আতঙ্কের আবহ। হঠাৎ সাদা গাড়ি চাপা দিল বহু মানুষকে। নিমেষেই বদলে গেল পুরো পরিস্থিতি। জার্মানির প্রাইড অ্য়াটাক (Berlin Pride Attack) হয়ে উঠল হতাহতের স্থল। এখনও পর্যন্ত ঘটনায় ১ জন মহিলা মারা গেছেন, আহত হয়েছেন ১৬ জন। শনিবার এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু করেছে বার্লিনের পুলিশ। হন্যে হয়ে আততায়ীর খোঁজ শুরু করা হয়েছে।

এই হামলার পিছনে কার হাত
জার্মান মিডিয়া জানিয়েছে, এই হামলার পিছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্জ। এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ”এই হামলা জার্মান সমাজের ওপর হামলা।” এই হামলার নিন্দা করে জার্মানির পাশে দাঁড়িয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন , এই ধরনের হিংসা ও চরমপন্থার তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাই। বার্লিন থেকে যে খবর আসছে, সেই বিষয়ে আমার সহানুভূতি রইল।

হামলার পিছনে কার হাত
বার্লিনের ওপর এই হামলার নিন্দা করেছেন মেয়র কে ওয়েগনার। তিনি বলেছেন, বার্লিনের ওপর এই হামলাকে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা হিসাবেই দেখা হবে। প্রাইড প্য়ারেডের ওপর এরকম আক্রমণ মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই আততায়ীকে চিহ্ণিত করতে পেরেছে পুলিশ। ২১ বছরের সন্দেহভাজন হামলাকারীর নাম আব্দুল বি।

গোয়েন্দাদের মতে, আব্দুলের অতীত ঘেঁটে দেখা গেছে, ওর সঙ্গে ইসলামিক গোষ্ঠীর লিঙ্ক রয়েছে। গত বছর মধ্য়প্রাচ্যে গেছিল ওই যুবক। মূলত, ইসলামিক স্টেট জয়েন করতেই ওর সেখানেও যাওয়া। যদিও পরবর্তীকালে এই চেষ্টা ব্যর্থ হয়। রিপোর্ট বলছে, এর আগে জার্মানিতে নাশকতামূলক হিংসার কাজে যুক্ত থাকার জন্য় দোষা সাব্যস্ত হয়েছিল আব্দুল।

(Feed Source: abplive.com)