Jaba Gardening Tips: বর্ষায় জবা গাছে ফুলই ধরছে না? টবে ছড়িয়ে দিন এক চিমটি এই জিনিস, কুঁড়িতে ভরে উঠবে গাছ, থোকা থোকা ফুল খিলখিলাবে…

Jaba Gardening Tips: বর্ষায় জবা গাছে ফুলই ধরছে না? টবে ছড়িয়ে দিন এক চিমটি এই জিনিস, কুঁড়িতে ভরে উঠবে গাছ, থোকা থোকা ফুল খিলখিলাবে…

 

Jaba Gardening Tips: বর্ষাকালে কি আপনার জবা গাছেও শুধুই পাতা, একটা ফুলেরও দেখা নেই? মন খারাপ করবেন না! টবে মিশিয়ে নিন একটুখানি এই জিনিস, কয়েকদিনেই কুঁড়ি আর ফুলে ভরে উঠবে সাধের জবা গাছ! জেনে নিন সিক্রেট টিপস

জবা গাছ সবুজ, তরতাজা অথচ এক

টাও ফুল ধরছে না? উদ্যান বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল কম সূর্যের আলো, পুষ্টির ঘাটতি এবং সঠিক পরিচর্যার অভাব। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ কৌশলেই বর্ষায় জবা গাছ ভরে উঠবে ফুল ফুলে–

জবা গাছে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়তে হবে। বর্ষাকালে আকাশ মেঘলা থাকে, ফলে সবসময় গাছে সূর্যের আলো পড়ে না। কাজেই জবা গাছের টব এমন জায়গায় রাখুন, যেখানে সকালে বা দুপুরে ভাল রোদ আসে। রোদ পেলে গাছে নতুন কুঁড়ি আসবে, ফুলে ফুলে ভরবে গাছ।

বর্ষাকালে জবা গাছের জন্য একটা বড় সমস্যা হল, টবে জল জমে থাকা। গাছের গোড়ায় দীর্ঘক্ষণ জল জমে থাকলে শিকড় পচে যায়, ফুল ফোটে না। কাজেই টবের অতিরিক্ত জল যাতে বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করুন। মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই জল দেবেন। এতে শিকড় মজবুত হবে, ফুল ধরবে।

জবা গাছে সময়মতো পুষ্টি জোগাতে হবে। এ’জন্য ভালভাবে পচানো গোবর সার, ভার্মি কম্পোস্ট বা বাড়িতে তৈরি জৈব সার ব্যবহার করতে পারেন। কলার খোসার গুঁড়ো, কাঠের ছাই বা সর্ষের খোলের তরল সার ব্যবহার করলেও গাছ পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি পায়। এতে জবা গাছে বেশি কুঁড়ি আসে এবং প্রচুর ফুল ফোটে।

জবা গাছ যদি খুব ঘন হয়ে যায়, তাহলে শুকিয়ে যায়। কাজেই,ডাল হালকা ছেঁটে দিন। এতে নতুন ডাল গজায় এবং সেই ডালেই বেশি কুঁড়ি ও ফুল ফোটে। হলুদ হয়ে যাওয়া বা শুকনো পাতা ছেঁটে ফেলুন

বর্ষাকালে এফিড ও মিলিবাগের মতো পোকামাকড় জবা গাছের ক্ষতি করে। তাই সপ্তাহে একবার হালকা নিম তেল স্প্রে করলে এই পোকার আক্রমণ অনেকটাই কমে।

যে সার বা যে ঘরোয়া টোটকাই ব্যবহার করুন, সবসময় পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। বেশি সার দিলে উলটে ক্ষতি হয়। সূর্যের আলো, পুষ্টি, ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলেই জবা গাছ রঙিন ফুলে ভরে উঠবে।

(Feed Source: news18.com)