
জোহোর পরিকল্পনা
জোগো সংস্থা সফটঅয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কোয়ালিটি অ্যাসেসমেন্ট ইঞ্জিনিয়ার, ডিজাইনার, প্রোডাক্ট মার্কেটিয়ার, রাইটার্স, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং সেলস একজিকিউটিভ নিয়োগ করতে চলেছে। সংংস্থাটি ইতিমধ্যেই স্থানীয়ভাবে নিয়োগ শুরু করেছে। যেহেতু তারা তাদের ক্রিয়াকলাপ বাড়াতে চাইছে সেই কারণে জোগো স্কুল অফ লার্নিংয়ের মতো আপস্কিলিং প্রোগ্রাম শুরু করার পরিকল্পনা করেছে।

স্থানীয় ভিত্তিতে নিয়োগে জোর
প্রাকৃতিক উপায়ে তারা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। পণ্য, কর, অ্যাকাউন্টিং, বেতন পরিকাঠামোয় সফটঅয়্যার অ্যাজ ও সার্ভিস বাড়াতে চায় তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাপী সম্প্রসারণের মধ্যেও তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ করতে চাইছেন। যে দেশে তাদের ব্যবসা রয়েছে, সেখানে স্থানীয়ভাবে লোক নিয়োগ করা হয়েছে।

বিশ্বের যেসব দেশে জোহো
সারা বিশ্বে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে এই সংস্থার। ভারত ছাড়াও আমেরিকায় সংস্থার উপস্থিতি রয়েছে। এছাড়াও মিশর, জেড্ডা, কেপটাউনের মতো শহরেও কাজ শুরু করেছে। এই মুহূর্তে জোহো নজর দিয়েছে গ্রামীন ভারত থেকে প্রতিভা অন্বেষণে।
সংস্থার তরফে বলা হয়েছে, বড় শহুরে এলাকার প্রতিভা আসে গ্রাম কিংবা ছোট শহর থেকে। প্রতিভা অন্বেষণ করে তাঁদের দক্ষতা আরও বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্থার তরফে। তামিলনাড়ুর গ্রামীণ এলাকায় এই সংস্থার হাব রয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের টিয়ার থ্রি ও ফোর শহরে তারা জায়গা খুঁজছে।

ভবিষ্যতের পরিকল্পনা
প্রতিষ্ঠানের তরফে তাদের ২০২৩ আর্থিক বছরের পরিকল্পনা সম্পর্কে আলোকপাতের চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে প্রযুক্তিতে বিনিয়োগ করা হবে। এছাড়াও অডিও, ভিডিওতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। যা সব ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
দেশে গ্রামীণ পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে তারা। প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরির জন্য বিনিয়োগ করছে এই সংস্থা।
জোহো ২০২১ অর্থবর্ষে রাজস্ব বৃদ্ধি করতে পেরেছে ২২.৩ শতাংশ। যা ৫২৩০ কোটি টাকায় পৌঁছেছে। এৎ মধ্যে মুনাফা ১৯১৭.৭০ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।
