)
আর কতদিন? নিজের দেশে ফিরতে চান শেখ হাসিনা। সাংগঠনিক স্তরের জোরকদমে প্রস্তুতিও চলছে বলে খবর। অন্তরাল থেকে এবার প্রকাশ্য়ে আসতে চলেছেন বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কতদিন? নিজের দেশে ফিরতে চান শেখ হাসিনা। সাংগঠনিক স্তরের জোরকদমে প্রস্তুতিও চলছে বলে খবর। অন্তরাল থেকে এবার প্রকাশ্য়ে আসতে চলেছেন বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিল্লিতে সাংবাদিক সম্মেলনে করবেন হাসিনা। আয়োজনে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। তবে সশরীরে নয়, সাংবাদিক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন মুজিবকন্য়া। অর্থাত্ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। কবে? ৫ অগাস্ট। জানাতে পারেন বাংলাদেশ ফেরা ও ভবিষ্যত পরিকল্পনা কথাও।
সাংবাদিক সম্মেলনে থাকবেন হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকি, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান, প্রাক্তন কূটনীতিক আমিনুল হক পলাশ, সন্ত্রাসদমন বিশেষজ্ঞ আবু ওবাইদা অরিন, আমেরিকায় বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত নজরদারি সংস্থার ডিরেক্টর শাহ মহম্মদ বখতিয়ার। সরাসরি সম্প্রচার করা হবে সাংবাদিক সম্মেলনটি।
এদিকে যেদিন হাসিনার প্রকাশ্য়ে খবর জানা গেল, সেদিনই কলকাতায় বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল। ভেবেছিলাম সত্যিই বোধহয় ছাত্ররা এসেছে। তারা কোটা উঠিয়ে দিতে চাইছে। শেখ হাসিনা তখন বলেছিলেন, ঠিক আছে, সংশোধন করে নিচ্ছি। শেষপর্য়ন্ত দেখেছি সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি ওই ছাত্র আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল। পরে জিহাজদিরাই দেশ দখল করেছে। তাই ছাত্ররা আন্দোলন করলেই সেটার পরিণতি যে সব সময় ভালো হয় তা নয়’।
(Feed Source: zeenews.com)
