GoLukBuk ডিজিটাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিয়স্ক চালু উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

GoLukBuk ডিজিটাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিয়স্ক চালু উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার নিরজ সহায় এবং অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে ‘ডিজিটাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিয়স্ক নেটওয়ার্ক’-এর উদ্বোধন করেন।

GoLukBuk ডিজিটাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিয়স্ক চালু

আবির ঘোষাল, কলকাতা: ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে যাত্রী সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ‘ডিজিটাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্স কিয়স্ক নেটওয়ার্ক’-এর উদ্বোধন করেছে। GoLukBuk নামক এই পদক্ষেপটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে এই ধরনের প্রথম প্রকল্প এবং এটি ‘নিউ ইনোভেটিভ নন-ফেয়ার রেভিনিউ আইডিয়াস স্কিম’ (এনআইএনএফআরআইএস)-এর অধীনে চালু করা হয়েছে।