)
7 Blasts In 20 Minutes: অল্প সময়ের মধ্যেই পরপর এই সাত বিস্ফোরণ ঘটে। তবে কেন এই সব বিস্ফোরণ তার কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা মেলেনি। তবে আপাতত, জানা গিয়েছে, ঘটনার ভিডিয়ো তোলার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! দুবাইয়ে মাত্র ২০ মিনিটে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ, বুধবার ভোরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা ও জেবেল আলি শিল্পাঞ্চলে এই বিস্ফোরণগুলি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে আকাশ জুড়ে উঠছে ঘন কালো ধোঁয়া! জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরপর এই সাত বিস্ফোরণ ঘটে। তবে কেন এই সব বিস্ফোরণ তার কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা মেলেনি। তবে আপাতত, জানা গিয়েছে, ঘটনার ভিডিয়ো তোলার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
বন্দরে আগুন
মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এর পাশাপাশি আমিরাশাহির কোনো সংবাদমাধ্যমই বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি। উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের এক গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছে।
ক্ষয়ক্ষতি?
পর পর সাত বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কত? এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে লোকালিটির কাছাকাছি থেকেও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
আমেরিকার বন্ধু ইরানের শত্রু
ঠিক কী ঘটেছ, তা আপাতত জানা না গেলেও, এটা ঠিক যে, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গোটা সময়টা জুড়েই আরব উচ্চ সতর্কতায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতেও আরবকে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হিসেবে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আবার ঘটে গিয়েছে। বড় ঘটনা। আমেরিকা সম্প্রতি আরবকে পরমাণুশক্তির দেশ হিসেবে স্বীকৃতিও দিয়েছে।
(Feed Source: zeenews.com)
