Indian Railway: চার্ট তৈরি হয়ে গেলেও মিলবে কনফার্ম টিকিট! IRCTC-এর এই ফিচার জানলে তৎকালও ভুলে যাবেন

Indian Railway: চার্ট তৈরি হয়ে গেলেও মিলবে কনফার্ম টিকিট! IRCTC-এর এই ফিচার জানলে তৎকালও ভুলে যাবেন

অনেককেই তৎকাল টিকিটের জন্য নির্দিষ্ট সময়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে বুকিং করতে হয়। কিন্তু Current Booking-এ সেই চাপ থাকে না। শেষ মুহূর্তে ভ্রমণের সিদ্ধান্ত নিলেও, চার্ট প্রকাশের পরে যদি খালি আসন থাকে, তাহলে সরাসরি বুক করা যায়। আরও একটি বড় সুবিধা হল, কোনও যাত্রী যদি মাঝপথের স্টেশনে নেমে যান, তাহলে পরবর্তী যাত্রাপথের জন্য সেই আসন খালি থাকলে সেটিও Charts Vacant ফিচারে লাইভ দেখা যেতে পারে। ফলে মাঝপথের স্টেশন থেকে ওঠা যাত্রীরাও সেই আসন বুক করার সুযোগ পান।

জরুরি পরিস্থিতিতে রেলযাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর একটি সুবিধা হল Current Booking। অনেকেই মনে করেন, চার্ট তৈরি হয়ে গেলে আর টিকিট বুক করা সম্ভব নয়। কিন্তু ভারতীয় রেল এবং IRCTC-এর ‘Charts Vacant’ ফিচারের মাধ্যমে চার্ট প্রকাশের পরও খালি থাকা আসন সরাসরি বুক করা যায়। যাঁরা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, তাঁদের জন্য এই সুবিধা খুবই উপযোগী।

ট্রেনের প্রথম চার্ট তৈরি হওয়ার পর যে আসনগুলি খালি থেকে যায়, সেগুলিকেই যাত্রীদের জন্য Current Booking-এর মাধ্যমে উপলব্ধ করা হয়। IRCTC-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের Charts Vacant অপশনে গিয়ে কোন ট্রেনে, কোন কোচে এবং কোন আসন খালি রয়েছে, তা সরাসরি দেখে সঙ্গে সঙ্গেই বুক করা যায়। ফলে স্টেশনে গিয়ে খোঁজ নেওয়ার আর প্রয়োজন পড়ে না।

রেলের নিয়ম অনুযায়ী, সাধারণত ট্রেন ছাড়ার প্রায় ৪ ঘণ্টা আগে প্রথম চার্ট তৈরি হয়। চার্ট প্রকাশের পর থেকে ট্রেন ছাড়ার ৫ মিনিট আগে পর্যন্ত Current Booking করা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে চার্ট তৈরির সময়ে পরিবর্তন হতে পারে।

টিকিটের ভাড়ার ক্ষেত্রে Current Booking-এ তৎকাল বা প্রিমিয়াম তৎকাল-এর মতো অতিরিক্ত চার্জ দিতে হয় না। সাধারণ টিকিটের ভাড়াতেই বুকিং করা যায়। কিছু ক্ষেত্রে রেল নির্দিষ্ট ট্রেনে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ও ঘোষণা করতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, Current Booking-এর মাধ্যমে কাটা টিকিট পরে বাতিল করলে সাধারণত কোনও রিফান্ড পাওয়া যায় না। তাই ভ্রমণ নিশ্চিত হলে তবেই এই টিকিট বুক করা উচিত।

Current Booking-এর মাধ্যমে যে টিকিট পাওয়া যায়, তা সরাসরি CNF (Confirmed) টিকিট হয়। এতে ওয়েটিং লিস্ট বা RAC থাকে না। অর্থাৎ বুকিং করার সঙ্গে সঙ্গেই আসন নিশ্চিত হয়ে যায়। সাধারণত সপ্তাহান্ত, ছুটি বা উৎসবের সময়ের তুলনায় সাধারণ কর্মদিবসে খালি আসন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রেল সূত্রের দাবি, এমন দিনে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত আসন খালি থাকতে পারে।

RCTC অ্যাপ বা ওয়েবসাইটে Train বিভাগে গিয়ে Charts Vacant অপশন নির্বাচন করতে হবে। সেখানে ট্রেন নম্বর এবং যাত্রার তারিখ লিখলেই কোন কোচে কোন আসন খালি রয়েছে, তা স্পষ্ট দেখা যাবে। যেমন, A1 কোচের ২২ নম্বর আসন খালি থাকলে সেটিও দেখাবে। পছন্দের আসনটি সঙ্গে সঙ্গেই অনলাইনে বুক করা যাবে।

অনেককেই তৎকাল টিকিটের জন্য নির্দিষ্ট সময়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে বুকিং করতে হয়। কিন্তু Current Booking-এ সেই চাপ থাকে না। শেষ মুহূর্তে ভ্রমণের সিদ্ধান্ত নিলেও, চার্ট প্রকাশের পরে যদি খালি আসন থাকে, তাহলে সরাসরি বুক করা যায়। আরও একটি বড় সুবিধা হল, কোনও যাত্রী যদি মাঝপথের স্টেশনে নেমে যান, তাহলে পরবর্তী যাত্রাপথের জন্য সেই আসন খালি থাকলে সেটিও Charts Vacant ফিচারে লাইভ দেখা যেতে পারে। ফলে মাঝপথের স্টেশন থেকে ওঠা যাত্রীরাও সেই আসন বুক করার সুযোগ পান।

আগে চার্ট তৈরি হওয়ার পরে খালি আসনের জন্য যাত্রীদের TTE-এর সঙ্গে যোগাযোগ করতে হত। এখন মোবাইল থেকেই খালি আসন দেখে সরকারি নিয়মে সরাসরি বুক করা যায়। ফলে স্বচ্ছতা যেমন বেড়েছে, তেমনই অতিরিক্ত টাকা নেওয়া বা অযথা হয়রানির সম্ভাবনাও কমেছে। জরুরি ভ্রমণ, আগে থেকে রিজার্ভেশন করতে না পারা বা একেবারে শেষ মুহূর্তে যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের জন্য IRCTC-এর Current Booking – Charts Vacant ফিচার অত্যন্ত কার্যকর একটি সুবিধা।

(Feed Source: news18.com)