)
Atomic Bombing Changed History: ৮১ বছর আগে আজকের দিনে সকালে লিটল বয়কে হিরোশিমা শহরের উপর ফেলার পরে গোটা শহর ডুড়ে ছড়িয়ে পড়েছিল তীব্র এক শকওয়েভ, ভয়ংকর তাপপ্রবাহ, তীব্র তেজস্ক্রিয় বিকিরণ! হিরোশিমায় মোট ৩ লক্ষ ৫০ হাজার মানুষের বসবাস। হিরোশিমায় সেদিন মারা গিয়েছিলেন প্রায় ১৪০০০০ জন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানবেতিহাসের ভয়ংকর কালো দিন! মৃত্যু! রক্ত! আগুন! বিস্ফোরণ! দিনটি ছিল ১৯৪৫ সালের ৬ আগস্ট। সকাল ৮টা ১৫ মিনিট! সেদিন মার্কিন বিমান বাহিনীর ‘এনোলা গে’ নামের বি-২৯ বোমারু বিমান থেকে জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করা হল ‘লিটল বয়’ নামের এক ভয়ংকর পারমাণবিক বোমা। এখানেই শেষ নয়। এর ঠিক তিন দিন পরে ৯ আগস্ট, নাগাসাকি শহরের উপরও বর্ষিত হয় ‘ফ্যাট ম্যান’ নামের দ্বিতীয় বোমা। তৎকালীন মার্কিন ও ব্রিটিশ সেনাপতি উইলিয়াম স্টার্লিং পার্সনস এবং পল ডব্লিউ টিবেটস জুনিয়রের পরিচালনায় ঘটা এই হামলায় হিরোশিমায় অবস্থানরত ৪০ হাজার এবং নাগাসাকির ৯ হাজার জাপানি সৈন্য ছাড়াও প্রাণ হারান ২০ জন মার্কিন, ডাচ ও ব্রিটিশ যুদ্ধবন্দি।
মানবিক বিপর্যয়
আমেরিকার এই আক্রমণের ফলে সেদিন নেমে এসেছিল অভূতপূর্ব মানবিক বিপর্যয়। ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যেই হিরোশিমায় প্রায় ১৪০০০০ এবং নাগাসাকিতে ৭৪০০০ মানুষের মৃত্যু ঘটেছিল। যাঁদের অধিকাংশই ছিলেন নিরপরাধ সাধারণ নাগরিক। এখানেই শেষ নয় এই মৃত্যু। পরবর্তী কালে তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় হিরোশিমায় ২৩৭০০০ এবং নাগাসাকিতে ১৩৫০০০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়াও বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়েন, ভোগেন খাদ্য, পানীয় জল ও চিকিৎসার তীব্র সংকটে ভোগেন।

৮১ বছর আগে
৮১ বছর আগে আজকের দিনে সকালে ওই লিটল বয়কে হিরোশিমা শহরের উপর ফেলার পরে গোটা শহর ডুড়ে ছড়িয়ে পড়েছিল তীব্র একটা শকওয়েভ, ভয়ংকর তাপপ্রবাহ, তীব্র তেজস্ক্রিয় বিকিরণ! হিরোশিমায় মোট ৩ লক্ষ ৫০ হাজার মানুষের বসবাস। হিরোশিমায় সেদিন মারা গিয়েছিলেন প্রায় ১৪০০০০ জন!
কেন বোমা ফেলল আমেরিকা?
কেন সেদিন আমেরিকা জাপানের উপর বোমা ফেলল? জাপানকে সবক শেখাতেই আমেরিকার এই আচরণ। জার্মানি বশ্যতা স্বীকার করলেও জাপান তখনও করেনি। শুধু তাই নয়। তারা আমেরিকার উপর আক্রমণও শাসিয়েছিল। জাপানকে শিক্ষা দিতেই এই ভয়ংকর বিভীষিকা ঘটায় আমেরিকা। ফলে ক্রমশ ভয়ংকর দানবীয় চেহারা নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
(Feed Source: zeenews.com)
