পুরী তো অনেকবার গেছেন, বলুন তো, পুরীর সমুদ্রের ওপারে কী রয়েছে? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ!

পুরী তো অনেকবার গেছেন, বলুন তো, পুরীর সমুদ্রের ওপারে কী রয়েছে? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ!

 

Knowledge Story: দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙের লাল, নীল, সবুজ বাস দেখতে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন স্কুল বাসের রঙ সবসময় হলুদ হয়। কিন্তু কখনও ভেবে দখেছেন স্কুল বাসের রঙ হলুদ কেন হয়?

চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম। দেশ-বিদেশের নানা অজানা তথ্য যেমন আমাদের জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখতে সাহায্য করে। সম্প্রতি এমনই একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নেটদুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে, যার উত্তর জানা থাকলেও অনেকেই ভুল করে বসেন।

বাঙালিদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হলো ওড়িশার পুরী। সুযোগ পেলেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এবং প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে পর্যটকরা সেখানে ছুটে যান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পুরীর এই সুবিশাল সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আপনি যে অসীম জলরাশি দেখেন, তার ঠিক ওপারে কোনো স্থলভাগ বা দেশ রয়েছে কি না?

গুগল ম্যাপ একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই এই কৌতুহল উদ্দীপক প্রশ্নের উত্তর সহজে মিলে যায়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পুরীর সমুদ্রের ওপারে যে মহাদেশটি অবস্থান করছে, তা শুনে যে কেউ চমকে যেতে পারেন। সেই স্থানটি আর অন্য কিছু নয়, বরফে ঢাকা রহস্যময় মহাদেশ আন্টার্টিকা।

প্রকৃতপক্ষে পুরীর সামনে বিস্তৃত যে সমুদ্রটি আমরা দেখি, তা হলো বঙ্গোপসাগর। পুরী থেকে সোজা দক্ষিণ দিকে তাকালে এই বঙ্গোপসাগরের জলরাশি সোজা গিয়ে মিশেছে বিশাল ভারত মহাসাগরে। এই দীর্ঘ সামুদ্রিক পথে মাঝখানে আর কোনো দ্বীপ, স্থলভাগ কিংবা অন্য কোনো দেশের অস্তিত্ব নেই।

ফলে পুরীর উপকূল থেকে একদম সোজা দক্ষিণে এগোতে থাকলে জলরাশির পর প্রথম যে স্থলভাগের দেখা মিলবে, তা হলো পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত বরফের মহাদেশ আন্টার্টিকা। পর্যটন নগরী পুরীর ভৌগোলিক অবস্থানের এই অসাধারণ তথ্যটি সাধারণ জ্ঞানের ঝুলিকে যেমন সমৃদ্ধ করে, তেমনই প্রকৃতির অদ্ভুত বিন্যাসকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলে

(Feed Source: news18.com)