জল্পনার অবসান, এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা, শেয়ার করলেন এই ছবি

জল্পনার অবসান, এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা, শেয়ার করলেন এই ছবি
লিসবন: বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল বিশ্বের মহাতারকা CR7 অবশেষে তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন। ১১ অগাস্ট, মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে একান্ত ব্যক্তিগত সিভিল ম্যারেজ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তানও। ৪১ বছর বয়সি পর্তুগিজ তারকা রোনাল্ডো এবং ৩২ বছর বয়সি স্প্যানিশ মডেল জর্জিনা তাঁদের বিয়ের খবরটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। নিজেদের হাতে পরা বিয়ের আংটির একটি ছবি পোস্ট করেই সুখবরটি জানান তাঁরা।
অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার সন্ধ্যায় দু’জনে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের খবর ঘোষণা করেন। পোস্টে তাঁদের হাতে দেখা যায় একে অপরের সঙ্গে মেলানো সোনার আংটি। ছবির ক্যাপশনে লেখা ছিল, “C Loves G।” পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ লাইক পড়ে তাতে।
জানা গিয়েছে, পর্তুগালের কাসকাইসে একটি ব্যক্তিগত ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তানও। মঙ্গলবার সন্ধ্যায় দু’জনে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের খবর ঘোষণা করেন।
কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বছর একচল্লিশের রোনাল্ডোর। বিশ্বকাপ হাতে তুলতে না পারলেও তাঁর বিয়ে নিয়ে জল্পনার অবসান ঘটালেন পর্তুগাল তারকা।
(Feed Source: news18.com)