)
Bengal Youth Detained in Bengaluru: আসাফুল মল্লিক উত্তর ২৪ পরগনা জেলার নওপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে জিগানির এপিসি সার্কেলের কাছে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগের অভিযোগে কোচবিহার থেকে ৩ জনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এবার বেঙ্গালুরুতেও পুলিসের হাতে গ্রেফতার ২৫ বছরের এক বাঙালি যুবক। তার বিরুদ্ধে অভিযোগ, তেহরিক ই তালিবান এর এক জঙ্গির সঙ্গে সে যোগাযোগ করেছিল ওই সংগঠনে যোগ দেওয়ার জন্য। তার পরিকল্পনা ছিল পাকিস্তান ও ভারতে নাশকতার পরিকল্পনা করেছিল।
জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ও অনলাইনে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ ২৫ বছরের বাঙালি যুবক আসাফুল মালিককে বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিস।
আসাফুল মল্লিক উত্তর ২৪ পরগনা জেলার নওপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে জিগানির এপিসি সার্কেলের কাছে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত। ২০২৫ সালের ডিসেম্বর থেকে জিগানি শিল্প এলাকার ‘টাটা অ্যাডভান্সড লিমিটেড’-এ সিকিউরিটি গার্ড (নিরাপত্তারক্ষী) হিসেবে কাজ করছিলেন। পুলিস জানিয়েছে, বোম্মাসান্দ্রা শিল্প এলাকায় টহল দেওয়ার সময় তারা পশ্চিমবঙ্গের এক বাসিন্দার সন্দেহজনক কাজকর্ম সম্পর্কে তথ্য হাতে পায়।
পুলিসের জিজ্ঞাসাবাদে আশাফুল জানিয়েছে, পাকিস্তানে মুসলমানদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর কথিত অত্যাচার নিয়ে সে প্রব ক্ষুব্ধ। এছাড়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পাকিস্তানের অবস্থানের প্রতিও তিনি ক্ষোভ প্রকাশ করেন। ভারতে মুসলমানরা কোনো সমস্যার মুখোমুখি হলে মল্লিককে তার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য উসকানি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিসের দাবি, মল্লিক ফেসবুকে আফগানিস্তানের বাসিন্দা ইমরান হায়দার নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ গড়ে তুলেছিলেন, যে তালেবান গোষ্ঠী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’-এর সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তান যাওয়ার জন্য সে ইমরান হায়দারের সাহায্য চেয়েছিল। ভিসার আবেদনও করেছিলেন। তবে পরবর্তীতে আর্থিক অনটন এবং পরিবারের দেখাশোনার প্রয়োজনীয়তার কারণে তিনি সেই পরিকল্পনা বাতিল করেন বলে পুলিসকে জানান। পুলিস মল্লিকের মোবাইল ফোন পরীক্ষা করে তার ও ইমরান হায়দারের মধ্যকার মেসেজ চ্যাট এবং বেশ কয়েকটি ভয়েস কল ও অডিও কথোপকথনের রেকর্ড উদ্ধার করে। আসামির মোবাইল ফোন থেকে উদ্ধার করা চ্যাট, অডিও রেকর্ডিং এবং অন্যান্য তথ্যাদি পরীক্ষা করে তার সাথে আন্তর্জাতিক চক্রান্তের সম্পর্ক কতদূর পর্যন্ত বিস্তৃত, তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
(Feed Source: zeenews.com)
