
Jio Prime Membership: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে রিলায়েন্স জিও ফের চালু করল Jio Prime Membership। মাত্র ৩০০ টাকার এই মেম্বারশিপে ২০২৭ সাল পর্যন্ত প্রাইস গ্যারান্টি, ৬০০ টাকার ক্যাশব্যাক ভাউচার এবং একাধিক বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা
গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল Reliance Jio। নতুন করে চালু করা হল Jio Prime Membership Programme। ৩০০ টাকা দিয়ে এই মেম্বারশিপ নিলে গ্রাহকরা ভবিষ্যতে ট্যারিফের দাম বাড়লেও নির্দিষ্ট সময় পর্যন্ত আজকের দামে নিজেদের পছন্দের যোগ্য Jio প্ল্যান রিচার্জ করার সুবিধা পাবেন। এই প্রাইস গ্যারান্টি চলবে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।
কোম্পানির তরফে জানানো হয়েছে, Jio-র প্রথম ১০ কোটি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত Jio Prime Membership Programme চালু করা হয়েছিল। এবার ৫০ কোটিরও বেশি Jio গ্রাহকের কথা মাথায় রেখে নতুন সুবিধা-সহ ফের এই মেম্বারশিপ চালু করা হল।
এক বছরের প্রাইস গ্যারান্টি: Jio Prime Membership-এর সবচেয়ে বড় সুবিধা হল প্রাইস গ্যারান্টি। মেম্বারশিপ নেওয়ার পর গ্রাহকরা ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত নিজেদের পছন্দের যোগ্য Jio প্ল্যান বর্তমান দামে রিচার্জ করতে পারবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে ভবিষ্যতে ট্যারিফের দাম বাড়লেও নির্দিষ্ট যোগ্য প্ল্যানের ক্ষেত্রে বর্তমান দামেই রিচার্জ করার সুবিধা পাওয়া যাবে। ফলে ভবিষ্যতে মোবাইল রিচার্জের খরচ নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা।
৩০০ টাকা মেম্বারশিপ, ৬০০ টাকার ক্যাশব্যাক: Jio Prime Membership-এর জন্য এককালীন ৩০০ টাকা যোগদান ফি দিতে হবে। এর পাশাপাশি রয়েছে মোট ৬০০ টাকার ক্যাশব্যাক ভাউচার। এর মধ্যে ৩০০ টাকার ক্যাশব্যাক ভাউচার ব্যবহার করা যাবে নতুন JioHome অথবা JioPC কানেকশন নেওয়ার ক্ষেত্রে। আরও ৩০০ টাকার ক্যাশব্যাক ভাউচার পাওয়া যাবে বন্ধু বা পরিবারের কোনও সদস্যের জন্য নতুন Jio SIM কানেকশন যোগ করলে।
আরও কী কী সুবিধা পাবেন? শুধু প্রাইস গ্যারান্টি এবং ক্যাশব্যাক নয়, Jio Prime সদস্যদের জন্য আরও কিছু বিশেষ সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে নতুন Jio পণ্য, পরিষেবা এবং ট্রায়ালের ক্ষেত্রে Early Access। এছাড়াও সদস্যদের জন্য একটি নির্দিষ্ট সার্ভিস চ্যানেলের মাধ্যমে Priority Customer Support দেওয়া হবে। মেম্বারশিপ চলাকালীন সময়ে আরও কিছু সদস্য-নির্দিষ্ট সুবিধা ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছে Jio।
কারা নিতে পারবেন Jio Prime Membership? Jio Prime Membership শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য নয়। বর্তমানে Jio-র Prepaid এবং Postpaid—দুই ধরনের গ্রাহকরাই এই মেম্বারশিপ নিতে পারবেন। অন্য কোনও টেলিকম সংস্থার গ্রাহকরাও Jio Prime-এর সুবিধা নিতে পারবেন। এর জন্য তাঁরা নিজেদের নম্বর Jio-তে পোর্ট করতে পারেন অথবা নতুন Jio কানেকশন নিতে পারেন।
কীভাবে Jio Prime Membership নেবেন? Jio Prime Membership নেওয়ার জন্য গ্রাহকরা MyJio App, Jio.com, Jio Stores এবং অনুমোদিত Jio Partner Stores ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ৩০০ টাকা এককালীন খরচ করে মেম্বারশিপ নিলে প্রাইস গ্যারান্টির পাশাপাশি ক্যাশব্যাক এবং একাধিক এক্সক্লুসিভ সুবিধা পাওয়ার সুযোগ থাকছে।
(Feed Source: news18.com)
