Mandarmani Sunburn Festival: প্রবল বৃষ্টিতেও জমে গেল মন্দারমণির সানবার্ন ফেস্টিভ্যাল, তারুণ্যের উচ্ছ্বাস ধরা পড়ল সমুদ্র সৈকতে

Mandarmani Sunburn Festival: প্রবল বৃষ্টিতেও জমে গেল মন্দারমণির সানবার্ন ফেস্টিভ্যাল, তারুণ্যের উচ্ছ্বাস ধরা পড়ল সমুদ্র সৈকতে

প্রবল বৃষ্টির মধ্যে এই ফেস্টিভ্যাল এর মূল স্পার্ক ধরে রাখাটাই রীতিমত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কিন্তু একদিকের প্রবল বৃষ্টির মধ্যে দেখা গেল দর্শকদের ডিজে গান ও লাইটের সঙ্গে উত্তাল নাচ।

মন্দারমণি তো হয়ে গেল এশিয়ার বৃহত্তম ইলেক্ট্রনিক ডান্স মিউজিক শো। ১৬ অগাস্ট রবিবার মন্দারমণিতে বসেছিল গোয়ার জনপ্রিয় মিউজিক শোয়ের আসর সানবার্ন। নিম্নচাপের দুর্যোগের কারণে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রবল বৃষ্টি। এই প্রবল বৃষ্টির মধ্যে মন্দারমণির কে সি ভিউ রিসোর্টে সানবার্ন ফেস্টিভ্যালের আসর বসেছিল। বিশ্ববিখ্যাত ডান্স মিউজিক ও ইলেকট্রনিক্স আলোর উৎসব সানবার্ন ফেস্টিভ্যাল! এশিয়ার বৃহত্তম ইলেকট্রনিক ড্যান্স মিউজিক বা EDM উৎসবে বৃষ্টির মধ্যে উদ্দীপনা দেখা গেল মন্দারমণিতে।

উৎসব মন্দারমণি সৈকতে আয়োজন হওয়ার খবর ছড়িয়ে পড়ার দিন থেকেই যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। আয়োজক সংস্থার কাছ থেকে জানা যায় উৎসবের দিন তিনেক আগেই এই শো এর টিকিট বুকিং প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। যা উদ্যোক্তারা আশা করেনি। সানপানেরসানবার্ন মত জনপ্রিয় ফেস্টিভ্যাল পূর্বভারতের সমুদ্র সৈকতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়। নিম্নচাপের দুর্যোগ বাদ সাধলেও তারুণ্যের উচ্ছ্বাস বৃষ্টি মাথায় নিয়ে লক্ষ্য করা গেল এই উৎসবে।

বিশ্বের অন্যতম গ্ল্যামারাস ইলেকট্রনিক ডান্স মিউজিক উৎসব। গান, নাচ ও বিনোদনের প্রাণবন্ত মিশ্রণের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করার জন্য সুপরিচিত। আয়োজকরা ১৬ আগস্ট রবিবার দিনটিকে বেছে নিয়েছিল এই উৎসবের জন্য। জনপ্রিয় এই সানবার্ন ফেস্টিভ্যালে আয়োজনে কোনও খামতি ছিল না। বৃষ্টির মধ্যেও দর্শকেরা এই উৎসবের আনন্দ নিতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছিল আয়োজকদের তরফ থেকে।

১৬ আগস্ট রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বৃষ্টি। দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি এক নাগাড়ে চলতে থাকে। আয়োজকেরাও এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সানবার্ন ফেস্টিভ্যাল নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়।

আয়োজকদের অন্যতম জুবের বলেন, “মন্দারমণিতে এই উৎসব এতটা সাড়া ফেলবে ভাবতে পারিনি। শোয়ের টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে দর্শকেরা আনন্দ থেকে কিছুটা ব্যাঘাত পেয়েছেন। অবিরাম টানা ভারী বৃষ্টিতে এই শোয়ের স্পার্ক ধরে রাখা মুশকিল হয়ে পড়েছিল। কিন্তু দর্শকেরা ভীষণভাবে কো অপারেটিভ করেছে। দর্শকেরাও প্রবল বৃষ্টির মাধ্যমে উপভোগ করেছে এই শো। আমাদের লক্ষ্য রয়েছে আগামী দিনে শীতের সময় মন্দারমনির খোলা সমুদ্র সৈকতে সানবার্ন ফেস্টিভ্যাল আয়োজন করার।”

(Feed Source: news18.com)