‘একটু দেখা করব সন্ধেবেলা?’ হঠাত্‍ ফোন পেয়ে বাড়ি থেকে বেরোতেই গলায় তিনটে গুলি, ঝাঁঝরা হয়ে গেল জনপ্রিয় ভ্লগার

‘একটু দেখা করব সন্ধেবেলা?’ হঠাত্‍ ফোন পেয়ে বাড়ি থেকে বেরোতেই গলায় তিনটে গুলি, ঝাঁঝরা হয়ে গেল জনপ্রিয় ভ্লগার

 সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নৃশংসভাবে গুলি করে খুনের ঘটনা ঘটল। স্থান পাকিস্তানের ইসলামাবাদ। ট্যাক্সিলা (Taxila) এলাকায় মাত্র ২৮ বছর বয়সে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টিকটকার শামসু বিবি, সোশ্যাল মিডিয়ায় আয়েশা গিলামনা (Ayesha Gilamana) নামে পরিচিত ছিলেন। এই হামলায় তাঁর ১৫ বছর বয়সী ছোট বোন আসিমাও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।