CNG Station Blast: CNG স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! দিল্লির ঘটনায় মৃত কমপক্ষে ৩, আহত আরও ৩

CNG Station Blast: CNG স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! দিল্লির ঘটনায় মৃত কমপক্ষে ৩, আহত আরও ৩

CNG Station Blast: দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে একটি CNG স্টেশনে গ্যাস রিফিলিংয়ের সময় বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন।

নয়াদিল্লি: দিল্লিতে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ৷ ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷ পাশাপাশি আহত আরও ৩ জন৷ ঘটনাটি ঘটেছে দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে একটি CNG পাম্পে। জানা গিয়েছে, স্টেশনে একটি রিফিলিং ট্রাক থেকে গ্যাস স্থানান্তরের সময়ই এই বিস্ফোরণ ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল প্রায় ৩টা ৩৭ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দুটি দমকলের গাড়ি পাঠানো হয়।
সূত্রের খবর, মৃতদের মধ্যে একজনের পরিচয় ২৫ বছর বয়সি মনীশ হিসেবে জানা গিয়েছে। তিনি বাবা হরিদাস কলোনির বাসিন্দা ছিলেন। বিস্ফোরণের সময় তিনি একটি বাসে CNG ভরছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দমকল বিভাগের থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি CNG সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনার পর CNG স্টেশন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছে জরুরি পরিষেবার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গ্যাস রিফিলিংয়ের প্রক্রিয়া, সিলিন্ডারের অবস্থা এবং ঘটনায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জামগুলিও তদন্তের আওতায় রয়েছে।
(Feed Source: news18.com)