)
Covid 19 in Kolkata: চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ভ্যাকসিন এসে গিয়েছে। তবে সতর্কতা প্রয়োজন রয়েছে।
অয়ন শর্মা: কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। চিকিৎসকরা বলেছেন আতঙ্কিত হবেন না। রোগী মাত্র ৮ বছরের এক শিশু। দক্ষিণ কলকাতার বাসিন্দা। দক্ষিণ কলকাতার পঞ্চসায়র সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, একটানা ৭ দিন ধরে জ্বর ছিল ওই শিশুটির। এর সঙ্গে ছিল সর্দি ও কাশি। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে,প্রথমে এক্স রে করা হয়। সেখানে নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি ভাইরাল প্যানেলে টেস্ট করলে করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বর্তমানে শিশুটিকে হাসপাতালে আইসোলেশনে রেখে, চিকিৎসা চলছে। শিশুটির সঙ্গে তার মাকেও আইসোলেশনে রাখা হয়েছে হাসপাতালে। শিশুটির বাবাকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে আপাতত পাঁচ থেকে সাত দিন।
চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ভ্যাকসিন এসে গিয়েছে। তবে সতর্কতা প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, অন্ধ্রে ইতিমধ্যেই করোনা সংক্রমণের হদিস পাওয়া গিয়েছে। মৃত্যুও হয়েছে ২ জনের। পাশাপাশি ৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। কাপাডা জেলের ওই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতর নজরদারি ও টেস্ট ও অন্যান্য ব্যবস্থা জোরদার করেছে। কাডাপার রাজাম্পেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে ভুগছিলেন। টেস্টে তাঁর কোভিড ধরা পড়ে। শেষপর্যন্ত ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্য একটি ঘটনায়, কাডাপাতেই ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর করোনা পজিটিভ আসে এবং পরবর্তীতে কোভিড-১৯ আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে, কাডাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক ডাক্তারি পড়ুয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বিপদ বুঝে রাজ্যে স্বাস্থ্য দফতর এলাকায়’র্যাপিড রেসপন্স টিম’ পাঠিয়েছে। টিমের কর্মীরা এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকিদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
