Jadavpur University Investigation Committee: ১৯ ও ২০ অগাস্টের ঘটনা নিয়ে তদন্ত কমিটির নিরপেক্ষতায় প্রশ্ন, যাদবপুরের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ

Jadavpur University Investigation Committee: ১৯ ও ২০ অগাস্টের ঘটনা নিয়ে তদন্ত কমিটির নিরপেক্ষতায় প্রশ্ন, যাদবপুরের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ

Jadavpur University Investigation Committee: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি নিয়ে বিতর্ক, কমিটি প্রত্যাহারের দাবি এবিআরএসএমের। চিঠি উপাচার্য-আচার্য ও উচ্চশিক্ষা দফতরকে।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি নিয়ে বিতর্ক। ১৯ ও ২০ অগাস্টের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে সরব অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM)। উপাচার্যের কাছে চিঠি দিয়ে বর্তমান তদন্ত কমিটির গঠন নিয়ে তীব্র আপত্তি জানাল সংগঠন। তদন্ত কমিটির চেয়ারম্যান অধ্যাপক শুভশঙ্কর সরকারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কমিটির নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
প্রেজেন্টিং অফিসার হিসেবে থাকা ড. আবুল হাসনাথের অন্তর্ভুক্তি নিয়েও আপত্তি ABRSM-এর। সংগঠনের দাবি, বর্তমান কমিটির গঠন তদন্তের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণ করতে পারে। অবিলম্বে বর্তমান কমিটি প্রত্যাহার করে নতুন স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অভিজ্ঞ তদন্তকারী আধিকারিকদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব।
স্বার্থের সংঘাতের অভিযোগ এড়াতে তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার দাবি সংগঠনের। উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাজ্যের উচ্চশিক্ষা দফতরকেও চিঠির কপি পাঠানো হয়েছে। গঠিত কমিটিতে রয়েছেন–
১. অধ্যাপক শুভশঙ্কর সরকার, প্রাক্তন উপাচার্য, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি — চেয়ারম্যান
২. অধ্যাপক অরুণাশিস গোস্বামী, উপাচার্য, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি — সদস্য
৩. অধ্যাপক সৌম্যেন্দু চট্টোপাধ্যায়, ডিরেক্টর, IQAC, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি — সদস্য
৪. ড. সুমন্ত জানা, মাইক্রো অ্যানালিস্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয় — প্রেজেন্টিং অফিসার
৫. ড. আবুল হাসনাত, ডেপুটি রেজিস্ট্রার, যাদবপুর বিশ্ববিদ্যালয় — প্রেজেন্টিং অফিসার
গত বৃহস্পতিবারই জানানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তরফে৷ শুক্রবারের মধ্যেই তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষণা মতোই হয়েছে কাজ৷ যাদবপুরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ ও ২০ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল তা-সহ যে যে ঘটনা ঘটেছিল তা তদন্ত করবে এই কমিটি।
(Feed Source: news18.com)