একযোগে তিন বৈঠক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি ঘিরে ব্লু-প্রিন্ট তৈরির প্রস্তুতি

একযোগে তিন বৈঠক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি ঘিরে ব্লু-প্রিন্ট তৈরির প্রস্তুতি

দিল্লির বিজেপি সদর দফতরে আজ সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প মহোৎসব’ পালনের পরিকল্পনা ও চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই এই উচ্চপর্যায়ের বৈঠকগুলি ডাকা হয়েছে।