
Korean Glass Skin:কোরিয়ানদের মতো ‘গ্লাস স্কিন’ চান? দামি স্কিন কেয়ার প্রোডাক্টের পিছনে ছুটতে হবে না। বরং প্রতিদিন সকালে এই ৪টি সহজ অভ্যাস মেনে চললেই ত্বক হবে কাচের মতো স্বচ্ছ। জানুন, সকালে উঠে কী কী করতে হবে–
কলকাতা: কোরিয়ান স্কিন কেয়ার সারা বিশ্বে জনপ্রিয়l ইদানীং সোশ্যাল মিডিয়াৱয় ট্রেনডিং ‘গ্লাস স্কিন’। কাচের মতো স্বচ্ছ ত্বক কার না ভালোলাগে, কিন্তু কীভাবে পাবেন? সকালে উঠে এই ৪ কাজ করলেই ‘মোক্ষলাভ’, কয়েকদিনেই মিলবে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন–
১) ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন— কোরিয়ান মহিলারা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলেন। এতে মুখ শুধু পরিষ্কার হয় না, ত্বকে সতেজতা এবং উজ্জ্বলতা আসে। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুলে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে মুছে ফেলবেন না। স্বাভাবিকভাবে শুকোতে দিন।
২) ত্বক আদ্র রাখুন— কোরিয়ান স্কিন কেয়ারের আরেকটি অংশ হল টোনার ব্যবহার। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে আদ্র রাখে, ত্বকে সতেজতা আসে। টোনার মুখে, গলায়, ঘাড়ে হালকাভাবে লাগিয়ে নিন, যাতে ত্বকে ভালোভাবে শোষিত হয়।
৩) ফেস ম্যাসাজ— প্রতিদিন সকালে ফেসিয়াল ম্যাসাজ করুন। কোরিয়ান মহিলারা ত্বক টানটান রাখতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে সকালের রুটিনে ফেসিয়াল ম্যাসাজ অন্তর্ভুক্ত করেন। হালকা ফেসিয়াল অয়েল বা ময়েশ্চারাইজার নিয়ে আঙ্গুল দিয়ে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে, এতে রক্ত সঞ্চালনা বৃদ্ধি পায়, ত্বক উজ্জ্বল হয়।
৪) সানস্ক্রিন লাগাতে ভুলবেন না— কোরিয়ান মহিলারা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে এসপিএফ ৫০++ সানস্ক্রিন ব্যবহার করেন। এই সানস্ক্রিন ত্বককে ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে এবং ত্বক দাগমুক্ত রাখে। শুধু মুখ নয়, ঘাড় এবং হাতেও সানস্ক্রিন লাগান। প্রতি ২-৩ ঘণ্টা অন্তর-অন্তর সানস্ক্রিন লাগাতে হবে, বিশেষ করে আপনি যদি বাইরে বার হন। মনে রাখবেন, কোরিয়ান ত্বকের যত্নে কেবল বাহ্যিক যত্নই নয়, ভিতর থেকে আদ্র থাকাও খুব গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খান, শরীর হাইড্রেটেড থাকবে, ত্বক উজ্জ্বল হবে।
(Feed Source: news18.com)
