
Pigmentation Remedy: ঠোঁটের চারপাশের ত্বক কালচে হয়ে যাচ্ছে? ধূমপান না করেও এমন পিগমেন্টেশন হতে পারে নানা কারণে। দামি লোশন-ক্রিমের বদলে ব্যবহার করুন চালের গুঁড়ো দিয়ে তৈরি এই সহজ ঘরোয়া ফেস প্যাক, কয়েকদিনেই সমস্যা মিটবে! কীভাবে বানাবেন এই প্যাক? কীভাবে ব্যবহার করবেন?
কলকাতা: ধূমপান করেন না, অথচ তাও ঠোঁটের চারপাশে কালো দাগছোপ? মুখের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের চারদিক একটু বেশিই কালচে? হাজার নামীদামি ক্রিম, জেল, লোশন লাগিয়েও ফল পাননি? কেমিক্যাল প্রডাক্টের পিছনে আর টাকা নষ্ট নয়। অনেক সময় সূর্যের আলোর ক্ষতিকর ইউভি রশ্মি, দূষণ, হরমোনের পরিবর্তন বা ভুল স্কিনকেয়ার প্রডাক্ট ব্যবহারের ফলে ত্বকে এহেন সমস্যা দেখা দেয়। মাথায় রাখবেন, সব রাসায়নিক পণ্যেরই সাইড এফেক্ট থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। এই সহজ টোটকায় একেবারে প্রাকৃতিক উপায়ে দূর হবে ঠোঁটের চারপাশের কালো দাগ–
ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করতে চালের গুঁড়ো, দই এবং মধু দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এই প্যাক ত্বক এক্সফোলিয়েট করে, ত্বকে উজ্জ্বলতা আনে এবং দাগমুক্ত করে। চালের গুঁড়ো চমৎকার প্রাকৃতিক স্ক্রাব, যা মৃত কোষ সরায়, দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ট্যান দূর করে, ত্বক ময়েশ্চারাইজ রাখে। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বক নরম এবং উজ্জ্বল করে তোলে।
কীভাবে প্যাক বানাবেন– একটি পাত্রে চালের গুঁড়ো, দই এবং মধু ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার ফেশ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই মিশ্রণ মেখে নিন। খেয়াল রাখবেন, ত্বক যেন হালকা ভেজা-ভেজা থাকে। ঠোঁটের চারপাশের কালো অংশে পুরু করে এই মিশ্রণ মাখুন এবং হালকা হাতে ১৫-২০ মিনিট ম্যাসাজ করুন। এবার মিশ্রণ শুকোতে দিন। যখন দেখবেন মুখের ত্বক টাইট লাগছে, তখন উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলে ময়েশ্চারাইজর লাগান।
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে হবে, তবেই ভাল ফল পাবেন। পাশাপাশি দীর্ঘক্ষণ রোদের মধ্যে বাইরে থাকা এড়িয়ে চলুন। যদি একান্তই রোদে বাইরে বার হতে হয়, সানস্ত্রিন ব্যবহার করুন। ত্বক আর্দ্র রাখতে প্রচুর জল খান।
(Feed Source: news18.com)
