
বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। পাহাড়ি নদী সংলগ্ন এলাকা এবং ডুয়ার্স অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পাহাড়। সঙ্গে বৃষ্টির চোখরাঙানি। বর্ষার প্রভাব এখনও কাটেনি দার্জিলিংয়ে। আংশিক মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আকাশের পাশাপাশি দিনভর দফায় দফায় বজ্রঝড় এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও পাহাড়ি ঠান্ডা হাওয়ার কারণে আবহাওয়া থাকবে মনোরম। আগামী ২–৩ দিন একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।
মেঘ-বৃষ্টির খেলা চলবে কালিম্পংয়েও। আগামী ২–৩ দিন পাহাড়ি এই শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পাহাড়ে ঘুরতে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ।
সকাল থেকেই আকাশ মূলত মেঘাচ্ছন্ন। জেলার বিভিন্ন প্রান্তে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশের কাছাকাছি থাকতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে তিস্তা ও করলা নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি জারি রয়েছে। নদীর পাড়ে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
কোচবিহার: জেলাজুড়ে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২–৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ার: জেলাজুড়ে আংশিক মেঘলা আকাশ এবং দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
(Feed Source: news18.com)
