)
ট্রেন্ট বুঝিয়ে দিলেন ৩৭ বছর বয়সেও তাঁর ধার কমেনি। আগুনে পারফর্ম করে দেখিয়ে দিলেন তিনি আজও কী করতে পারেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার ট্রেন্ট বোল্টের এখন বয়স ৩৭ বছর। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিমধ্যে ৩১৬ ম্যাচ খেলে ফেলেছেন নক্ষত্র জোরে বোলার। তাঁর এই বর্ণময় কেরিয়ারে অর্জনের তালিকায় একটি বিষয়ই অপূর্ণ ছিল—টি-টোয়েন্টি ফরম্যাটে ১ ম্যাচে পাঁচ উইকেট শিকার। তবে গত বৃহস্পতিবার রাতে হেগের স্পোর্টপার্ক ওয়েস্টভ্লিটে চলতি ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়র লিগে (ইটিপিএল), নিজের প্রথম ম্যাচেই তিনি সেই অধরা মাধুরী স্পর্শ করলেন বোল্ট। আইপিএলে নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স বোল্টকে ১২.৫ কোটি টাকায় দলে ধরে রেখেছে। এডিনবরা ক্যাসল রকার্সের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এবং গ্লাসগো কসমিককে মাত্র ১১৫ রানে অলআউট করে দিয়েছেন আগুনে পারফরম্য়ান্স করে। জবাবে বোল্টের রকার্স মাত্র ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই সহজ লক্ষ্যমাত্রা টপকে যায়। প্রাক্তন কিউয়ি পেসার বোল্ট ২০২৪ সালের জুন মাসেই দেশের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেলেছিলেন। তবে এখন তিনি চুটিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। আর ফের একবার ধামাকায় বুঝিয়ে দিলেন যে, তিনি ফুরিয়ে যাননি।
বোল্টই ঘোরালেন ম্য়াচ
এডিনবরা ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ রান করেছেন আমেরিকার ব্যাটার আন্দ্রিজ গাউস। তিনি ২৮ বলে অপরাজিত ৪০ রান করেছেন। যার মধ্যে ছিল ১টি ছক্কা ও ৬টি চার। অন্যদিকে, আয়ারল্যান্ডের রস অ্যাডায়ার ১২ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ম্যাচে। যাতে ছিল ২টি ছক্কা ও ৩টি চার। টস জিতে এডিনবরার অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। গ্লাসগোকে শুরুতেই চাপে ফেলার পাশাপাশি কন্ডিশন বা পরিবেশকে কাজে লাগানোর জন্য নিজের বোলারদের উপরই আস্থা রাখেন। তাঁর এই সিদ্ধান্ত দ্রুতই সুফল পায় টিম। গ্লাসগো ইনিংসের গতি ধরে রাখতে হিমশিম খায় এবং শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন বোল্ট। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এবং গ্লাসগোর ইনিংস গড়ে তোলার প্রতিটি প্রচেষ্টাকে বারবার নস্যাৎ করে দেন। জেজে স্মুটসও দুই উইকেট নিয়ে অবদান রাখেন। আর বাকি উইকেট ভাগ করে নেন জ্যাক জার্ভিস ও মিচেল স্যান্টনার। বোল্টের এই দুর্দান্ত বোলিং স্পেলটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়; গ্লাসগো ১১৫ রানে অলআউট হওয়ায় এডিনবরার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা খুবই সহজ হয়ে যায়।
(Feed Source: zeenews.com)
