Javagal Srinath : চারটে বিশ্বকাপ খেলেছেন, ৫৫১টি উইকেটের মালিক, টিম ইন্ডিয়ার কিংবদন্তি পেসার ঘুরছেন মেট্রোতে! ভাইরাল ছবি

Javagal Srinath : চারটে বিশ্বকাপ খেলেছেন, ৫৫১টি উইকেটের মালিক, টিম ইন্ডিয়ার কিংবদন্তি পেসার ঘুরছেন মেট্রোতে! ভাইরাল ছবি

Javagal Srinath : ভারতীয় দলের একজম প্রাক্তন তারকা হয়ে তিনি কি না মেট্রোতে যাতায়াত করছেন! জাভাগাল শ্রীনাথের এমন ঘটনা অনেকের কাছে অবাক করা কাণ্ডের মতো।

নয়াদিল্লি : ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫১টি উইকেটের মালিক কিংবদন্তি পেসার জাভাগাল শ্রীনাথের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। জাভাগাল শ্রীনাথ আবারও প্রমাণ করেছেন, তিনি একেবারে মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তাঁর এই সাধারণ জীবনযাপন ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।
মেট্রোতে সফর করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা পেসার-

সম্প্রতি জাভাগাল শ্রীনাথকে মেট্রোতে সফর করতে দেখা গেছে। মেট্রোতে কোনো এক ভক্ত তাঁর ছবি তুলে সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। দেখতে দেখতেই জাভাগাল শ্রীনাথের এই ছবি সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়ে যায়।
জাভাগাল শ্রীনাথ বর্তমানে আইসিসি-র (ICC) একজন ম্যাচ রেফারি। তিনি ভারতের হয়ে ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে তিনি মোট ৪৪টি উইকেট শিকার করেছেন। ৯০-এর দশকে দুর্দান্ত পেস বোলিং দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন।
মাঠের বাইরে জাভাগাল শ্রীনাথ তাঁর অত্যন্ত সরল ও অমায়িক স্বভাবের জন্য সমাদৃত। সম্প্রতি বেঙ্গালুরুর ‘নাম্মা মেট্রো’-তে (Namma Metro) ট্রলি ব্যাগ নিয়ে একজন সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে ভ্রমণ করার সময় তাঁর এই ছবিটি ভাইরাল হয়। অনুরাগীরা তাঁর এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন।
শ্রীনাথ বরাবর সাধারণের মতো জীবনযাপনে অভ্যস্ত-

টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এভাবে গণপরিবহনে ভ্রমণ করছেন! এই নিয়ে সর্বত্র চর্চা হচ্ছে। নীল জিন্স এবং আকাশী নীল রঙের শার্ট পরা জাভাগাল শ্রীনাথ বেঙ্গালুরু মেট্রোতে ট্রলি ধরে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর কানে ইয়ারবাডস লাগানো ছিল। তিনি বেঙ্গালুরুর জয়নগরে বসবাস করেন এবং নিজের এই সাধারণ জীবনযাপন নিয়ে বেশ সুখ আছেন। তবে ছবিটি ঠিক কবে তোলা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
৩০০-র বেশি ওডিআই উইকেট নেওয়া একমাত্র ভারতীয় পেসার ওডিআই ইন্টারন্যাশনালে ৩০০-র বেশি উইকেট নেওয়া একমাত্র ভারতীয় পেসার হলেন জাভাগাল শ্রীনাথ। তিনি ভারতের হয়ে ২২৯টি ওডিআই ম্যাচে মোট ৩১৫টি উইকেট নিয়েছেন। ওডিআই-তে তিনি ৩ বার ইনিংসে ৫টি করে উইকেট (5-wicket hall) নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
(Feed Source: news18.com)