Weight Loss Tips: ওজন কমাতে গিয়ে কি না খেয়ে থাকছেন? এতে হিত বিপরীত হচ্ছে। উপোস করলে ওজন কমবে, এমনটা নয়! উল্টে গ্যাস জমে শরীর বেলুনের মতো ফুলে যাবে। পেট ভরে খেয়েই তরতরিয়ে ওজন কমানো যায়। শুধু পাতে রাখুন এই ৫ সুপারফুড
ওজন কমাতে চাইলে অনেকেই খাওয়াদাওয়া বন্ধ করে দেন, পেতে খিদে নিয়ে থাকেন। এখানেই বড় ভুল হয়ে যায়। ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সেকেন্দ্রাবাদের মেডিকভার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডাঃ বি. কার্তিক রাও স্পষ্ট জানিয়েছেন, সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার সঠিকভাবে এবং পেট ভরে খেয়েও বাড়তি মেদ ঝরিয়ে ফেলা সম্ভব। কীভাবে? জানুন ডাক্তারের টিপস–
এমন কিছু খাবার আছে যা শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম বাড়ায় এবং স্বাভাবিকভাবে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এই খাবারগুলো ক্ষিধে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি স্বাস্থ্যকরভাবে ওজন কমায়। কী সেই ৫টি খাবার–
অঙ্কুরিত শস্য ও ডাল — অঙ্কুরিত শস্য ও ডাল পুষ্টির ভাণ্ডার। এগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। প্রতিদিন সকালে ব্রেকফাস্টে এক বড় বাটি অঙ্কুরিত মুগ ও ছোলা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। প্রোটিন হজম করতে শরীরকে বেশি ক্যালোরি খরচ করতে হয়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বাড়তি মেদ ঝরায়।
অঙ্কুরিত শস্য ও ডাল — অঙ্কুরিত শস্য ও ডাল পুষ্টির ভাণ্ডার। এগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। প্রতিদিন সকালে ব্রেকফাস্টে এক বড় বাটি অঙ্কুরিত মুগ ও ছোলা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। প্রোটিন হজম করতে শরীরকে বেশি ক্যালোরি খরচ করতে হয়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বাড়তি মেদ ঝরায়।
ডিম ও পনির — পেশি মজবুত করে ও ফ্যাট পোড়ায়। সেদ্ধ ডিমের সাদা অংশ বা কম ফ্যাটযুক্ত পনির থেকে শরীর উচ্চমানের প্রোটিন পায়। ওজন কমানোর সময় পেশির ক্ষয় রোধ করতে এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতে এই দুই খাবার এক্সপার্ট।
ওটস, রাগি ও জোয়ার– সাদা ভাত ও ময়দার পরিবর্তে জোয়ারের রুটি, রাগির রুটি বা ওটস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কমে। এগুলি দীর্ঘক্ষণ শক্তি জোগায় এবং অতিরিক্ত মেদ জমতে দেয় না।
চিয়া সিডস ও লেবুর জল: ভিজিয়ে রাখা চিয়া সিডস হালকা গরম লেবুর জলের সঙ্গে মিশিয়ে খেলে অন্ত্রের বর্জ্য বার হতে সাহায্য করতে পারে। চিয়া সিডসে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য উপকারী। কিন্তু এটি পেটের চারপাশে জমে থাকা ভিসেরাল ফ্যাট গলিয়ে দেয়,এমন দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে চিয়া সিডস ওজন কমাতে কার্যকর।
খাবার খাওয়ার সময় যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি মানবেন — যে খাবারই খান না কেন, ভালো করে চিবিয়ে ধীরে ধীরে খেতে হবে। চিনি, সফট ড্রিংকস এবং ডিপ ফ্রাই করা জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। তবে রোজ সবাইকে ৩–৪ লিটার জল খেতে হবে না। শরীরের প্রয়োজন, আবহাওয়া ও শারীরিক অবস্থার উপর জলের চাহিদা নির্ভর করে।
সঠিক খাবারেই সুস্থ শরীর: না খেয়ে বা আধপেটা খেয়ে নয়, এই খাবারগুলো পেট ভরে খেয়ে এবং জীবনযাত্রায় কিছু ছোটখাটো পরিবর্তন আনলেই অতিরিক্ত ওজন অনেকটাই কমানো সম্ভব।
(Feed Source: news18.com)
