
Vaibhav Sooryavanshi: সোমবারে নিজের প্রথম ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি হাতছাড়া করলেন তারকা ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ৯২ রানের ইনিংস খেলে গড়লেন নজির। আউট হয়ে ঘটালেন অবাক কাণ্ড।
দলীপ ট্রফির ম্যাচে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ব্যাট হাতে চমক দেখালেন ভারতের ১৫ বছর বয়সী তারকা বৈভব সূর্যবংশী। তবে ব্যক্তিগত ৯২ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ায় মাত্র ৮ রানের জন্য নিজের প্রথম ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি হাতছাড়া করেন এই তরুণ ব্যাটার। যার কারণে আক্ষেপের সঙ্গে মাঠ ছাড়েন বৈভব সূর্যবংশী।
দলীপ ট্রফির সেমিতে ইস্ট জোনের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে প্রথম উইকেটে ১৬১ রানের এক বিশাল রানের জুটি গড়েন তিনি। কিন্তু ম্যাচের ২৬তম ওভারে হর্ষ দুবেকে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে আরশাদ খানের হাতে ক্যাচ তুলে দেন। মাত্র ৮১ বলে ১১২-র বেশি স্ট্রাইক রেটে খেলা এই অনবদ্য ৯২ রানের ইনিংসে তিনি ৭টি চোখধাঁধানো চার এবং ৭টি বিশাল ছক্কা হাঁকান।
সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশ বৈভবকে মাঠেই ব্যাটে আঘাত করতে দেখা যায়। তবে এই ৯২ রানের ঝড়ো ইনিংসের পথেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে দলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার ঐতিহাসিক রেকর্ড এখন তাঁর দখলে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ছিল বৈভবের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি। ২০২৪-২৫ রনজি ট্রফি মরশুমে পাটনায় মুম্বাইয়ের বিরুদ্ধে অভিষেক হওয়া এই ক্রিকেটারের ঝুলিতে ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৫ রান রয়েছে। এদিনও তাঁর ব্যাটিং তাণ্ডব মুগ্ধ করে সকলকে।
সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে করা ২৬৬ রানের জবাবে বৈভবের আউটের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইস্ট জোন। হর্ষ দুবে ও আরিয়ান পান্ডের বোলিংয়ে একপর্যায়ে ২১৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেঞ্চুরি হাতছাড়া হলেও তরুণ বৈভবের এই লড়াকু পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
(Feed Source: news18.com)
