)
Janmashtami 2026 Dates: জন্মাষ্টমী কবে? এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন উপলক্ষে পালিত হয়। এ বছর কবে পালিত হবে এই উৎসব, ৪ না ৫ সেপ্টেম্বর? এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একইসঙ্গে সকলেরই জানার আগ্রহ জন্মাষ্টমীর সরকারি ছুটি কবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মাষ্টমী কবে? এ নিয়ে একটা বড় সংশয় তৈরি হয়েছে। আগামীকাল ৪ সেপ্টেম্বর, না, পরের দিন ৫ সেপ্টেম্বর? জন্মাষ্টমী অন্যতম প্রধান হিন্দু উৎসব যা দেশ জুড়ে পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করা হয় দিনটিতে। কিন্তু এ বছর কবে পালিত হবে এই উৎসব? এ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এরই সঙ্গে আর একটি বিষয়েও প্রশ্ন উঠছে, জন্মাষ্টমীর সরকারি ছুটিটা কবে দেওয়া হচ্ছে?
জন্মাষ্টমী উৎসবটি প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। বিশ্বাস, এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় ঘোর বৃ্ষ্টিমুখর মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা দিনটি দারুণ আবেগ বিশ্বাস ও ভক্তির সঙ্গে পালন করেন। এদিন মন্দিরে ও বাড়িতে বিশেষ পুজোর আয়োজন থাকে।
জন্মাষ্টমী কবে?
এবছর জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বরই পালিত হবে বলে জানা গিয়েছে। তবে, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন আবার দিনটি ৫ সেপ্টেম্বর পালন করবেন। যে ভক্তরা জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর পালন করবেন তারা ৫ সেপ্টেম্বর দহি-হান্ডি উৎসব পালন করবেন।
জন্মাষ্টমী তিথি
এদিন অষ্টমী তিথি ৪ সেপ্টেম্বর ভোর ২টো ২৫ মিনিটে শুরু হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিটে শেষ হবে। কৃষ্ণ জন্মাষ্টমীতে রাতেই কৃষ্ণের পুজো করা বিধি। তবে, সেই হিসেবে ৫ সেপ্টেম্বর নিশীথ পুজোর সময় রাত ১১টা ৫৭ মিনিট থেকে রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত। রোহিণী নক্ষত্র ৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৯ মিনিটে শুরু হয়ে রাত ১১টা ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
সরকারি ছুটি কবে?
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৪ সেপ্টেম্বর, শুক্রবারই জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শুক্র, শনি, রবি, লং উইকএন্ড পাচ্ছেন সরকারি দফতরের কর্মীরা। শনিবার সরকারি স্কুলে হাফ ছুটি। ফলে পড়ুয়াদেরও কিছুটা লাভ।
ব্যাঙ্ক বন্ধ?
৪ সেপ্টেম্বর, শুক্রবার সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মিলবে ATM পরিষেবা, যেমন সমস্ত সরকারি ছুটির দিনেই মেলে।
জন্মাষ্টমীতে সৌভাগ্যের সূচনা
এদিকে এই উৎসবের আবহেই ভাগ্যে সোনার চমক ঠিকরে পড়তে চলেছে ৫ রাশির। এঁদের ভাগ্যে দেখা দেবে শতসূর্যের উজ্জ্বল আলোর ঝলকানি। জ্যোতিষ বলছে, এ বছরে জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে এক বিরল যোগ। এই যোগের জেরে জন্মাষ্টমীর সময় থেকেই একাধিক রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। জ্যোতিষগণনা অনুসারে, জন্মাষ্টমীর রাতে বেশ কিছু শুভ গ্রহ এবং নক্ষত্রের অবস্থান এবার একত্রিত হচ্ছে।
কোন কোন রাশির সুসময়
জন্মাষ্টমীর সময়টা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ। মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য জন্মাষ্টমীর সময়টা ভালো প্রতিপন্ন হতে চলেছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি বিষয়ে সুরাহার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা এই শুভ লগ্নে আরও শক্তিশালী হবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এঁদের। জন্মাষ্টমীর এই সময়টা ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও দারুণ। এঁদের বিদেশ ভ্রমণের যোগ আছে। এঁরা আর্থিক লাভের সুযোগও পাবেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
(Feed Source: zeenews.com)
