
মুম্বই: এবার ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান লড়াই?
বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিল, এবার টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান (India vs Japan)। জাপান ক্রিকেট সংস্থা ও ভারতীয় ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিতে জানাল যে, দুই দেশের পুরুষদের দল একটি টি-২০ ম্যাচ খেলবে, ভারত ও জাপান কূটনৈতিক সম্পর্কের (India-Japan Diplomatic Relations) ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করার জন্য।
দুই দেশের এই টি-২০ যুদ্ধে যে ট্রফি দেওয়া হবে, তার নামকরণ করা হয়েছে সুজ়ুকি কাপ (The Suzuki Cup)। কবে হবে ভারত ও জাপান দ্বৈরথ? ২২ সেপ্টেম্বর, তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (Japanese Prime Minister Sanae Takaichi) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ‘স্পোর্ট ৭৫’ নামের যে চুক্তি সই করেছেন, তার প্রথম ধাপ হবে এই ম্যাচ। খেলাধুলোর ময়দানে দুই দেশের একে অপরের পাশে থাকা, ভারতের ২০৩৬ সালের অলিম্পিক্স ও প্যারালিম্পিক গেমস আয়োজনের দাবিতে জাপান পাশে থাকার বার্তাও দিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঐতিহাসিক মুহূর্তের শরিক হতে পেরে আপ্লুত। জাপানে বিশেষ একটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান – দুই দেশের জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটের জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ ভারতীয় দল একটা নতুন দিগন্ত স্পর্শ করবে আর জাপান তথা পূর্ব এশিয়ার একটি বৃহৎ অঞ্চলে খেলাটির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝘆 𝗜𝗻 𝗧𝗵𝗲 𝗠𝗮𝗸𝗶𝗻𝗴!
India🇮🇳 🤝 Japan🇯🇵#TeamIndia set to play a historic T20I against Japan to launch the celebrations of the 7️⃣5️⃣th Anniversary of India-Japan Diplomatic Relations. 👏👏@CricketJapan
All The Details 🔽https://t.co/vxdhuT1tgp pic.twitter.com/DQmPncvefH
— BCCI (@BCCI) September 4, 2026
সাইকিয়া আরও বলেছেন, ‘জাপান ও ভারতের দীর্ধদিনের সম্পর্ক, বন্ধুত্ব। দুই দেশের সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে ক্রিকেট ম্যাচ খেলা হবে আর তার শরিক হতে পেরে আমরা খুশি। এই ম্যাচ করা সম্ভব হচ্ছে বলে জাপান ক্রিকেট সংস্থাকে ধন্য়বাদ জানাই। ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে চেনা গণ্ডির বাইরেও ক্রিকেটের প্রসার হওয়া উচিত। আর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড হওয়ার সুবাদে আমরাও ক্রিকেটের প্রসারে দায়বদ্ধ। জাপানে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ও সবরকমভাবে পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।’
জাপান ক্রিকেট সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার বলেছেন, ‘টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের জাপানে আমন্ত্রণ জানাতে পারাটা আমাদের দেশের ক্রিকেটে একটা মাইলফলক। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
(Feed Source: abplive.com)
