Uttam Kumar: সাবিত্রী, মাধবী, ঋতুপর্ণার উজ্জ্বল উপস্থিতি, উত্তম কুমারের জন্ম শতবর্ষের দিনে বিশেষ কভার প্রকাশ কলকাতা জিপিও-র

Uttam Kumar: সাবিত্রী, মাধবী, ঋতুপর্ণার উজ্জ্বল উপস্থিতি, উত্তম কুমারের জন্ম শতবর্ষের দিনে বিশেষ কভার প্রকাশ কলকাতা জিপিও-র

উত্তম কুমারের জন্ম শতবর্ষে শহর জুড়ে চলছে নানা অনুষ্ঠান৷ বাংলা তথা দেশের চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার অনন্য৷ বাংলা সিনেমার মহানায়ক তাঁর কাজের মাধ্যমে ছাপ ফেলেছেন জাতীয় স্তরেও৷

কলকাতা: থিজম গ্রুপ এর উদ্যোগে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করলেন উত্তম কুমার এর জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ কভার কলকাতা জিপিও-তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিজম গ্রুপ এর পক্ষে পার্থ সাহা, ঋতম সাহা, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋজু গঙ্গোপাধ্যায়, পোস্ট মাস্টার জেনারেল, সাউথ বেঙ্গল রিজিয়ন, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, “উত্তম বাবুকে আমি মহাপুরুষ মনে করি। উঁনি আমাদের মধ্যেই রয়েছেন। ওঁনাদের মতো শিল্পীদের মৃত্যু হয় না। আমদের চারপাশে হাওয়ায়, আমাদের মনে মিশে আছেন।” মাধবী মুখোপাধ্যায় বললেন,” মানুষ উত্তম কুমারের তুলনা হয়না। বিভিন্ন কলাকুশলীদের সাহায্য করতেন। শিল্পী সংসদ তৈরি করেন। অসাধারণ মানুষ, অসাধারণ অভিনেতা ছিলেন উত্তম বাবু।” ঋতুপর্ণা সেনগুপ্ত জানান তাঁর ভালোলাগা ছবি যেখানে সুযোগ হলে সেই চরিত্রে অভিনয় করতেন, এক সপ্তপদী, অন্যটা শঙখবেলা।” থিজম গ্রুপ এর পক্ষে ঋতম সাহা উপস্থিত অতিথিদের ও ভারতীয় ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানান এই বিশেষ কভার প্রকাশ করার জন্য। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় অনুষ্ঠানটাকে সুন্দর ভাবে সঞ্চালনা করেন। পরিশেষে ঋতুপর্ণা সেনগুপ্ত এক কলি গান গেয়ে শোনান “কে প্রথম কাছে এসেছি”।
একশো বছর পূর্ণ করেও উত্তম কুমারের জনপ্রিয়তা আজও যেন বেড়েই চলেছে। তিনি আজও অদ্বিতীয়। একটা অভিনয়ের জীবনে নানা রকমের চরিত্রে কাজ, পাশাপাশি ছবিতে সুর দিয়েছেন, ছবি পরিচালনা করেছেন, দুস্থ শিল্পীদের সাহায্য করতে বানিয়েছেন শিল্পী সংসদ। তাই আজও ভিড়ে ঠাসা জিপিও সাক্ষী থাকলো এই বিশেষ মুহূর্তের।
(Feed Source: news18.com)