Smartphone Charging Tips: ১০‍, ২০ নাকি ৩০%, ফোনের চার্জ কতটা কমলে চার্জে বসানো উচিত? ছোট্ট ভুলেই বারোটা বাজতে পারে ব‍্যাটারির

Smartphone Charging Tips: ১০‍, ২০ নাকি ৩০%, ফোনের চার্জ কতটা কমলে চার্জে বসানো উচিত? ছোট্ট ভুলেই বারোটা বাজতে পারে ব‍্যাটারির

Smartphone : স্মার্টফোন ২০ শতাংশ হলে চার্জে বসানো ভাল। আর ফোন সব সময় ৮০ শতাংশের বেশি চার্জ করা উচিত নয়। ১০০ শতাংশ চার্জ করলে ব্যাটারি খারাপ হতে পারে।

দিনে কতবার ফোন চার্জ দিতে হয়! চার্জ কতটা কমলে ফোন চার্জ দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই ঘন ঘন ফোন চার্জে বসান। তবে সেটা কিন্তু একেবারেই ভুল। আসলে মোবাইলের ব্যাটারি কম থাকলে ফোনের উন্নত ফিচার ব্যবহার কী ভাবে সম্ভব?

সবার জীবনেই এখন ফোনের প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে, ব্যবহারকারীরা চান না, ফোনের চার্জ ফুরিয়ে যাক। অনেকে পাওয়ার ব্যাঙ্ক রাখেন সঙ্গে। তবে বহু মানুষ বারবার ফোন চার্জে বসাতে থাকেন। যেটা একেবারেই ঠিক নয়। তাহলে কত শতাংশ চার্জ থাকাকালীন ফোন চার্জে বসানো উচিত? সেটাই বিশদে জেনে নেওয়া যাক।

ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে। কখনওই ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিতে নেই।

যাঁদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়। আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে। ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।

সাধারণত অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।

(Feed Source: news18.com)