White Hair Blackening Tips: নামীদামি হেয়ারকালারকে ১০ গোল! রান্নাঘরের এই মশলা ৫ চামচেই করবে কামাল! ‘১’ চিমটে তেলে মিশিয়ে মাখলেই নিমেষে কালো হবে সাদা চুল

White Hair Blackening Tips: নামীদামি হেয়ারকালারকে ১০ গোল! রান্নাঘরের এই মশলা ৫ চামচেই করবে কামাল! ‘১’ চিমটে তেলে মিশিয়ে মাখলেই নিমেষে কালো হবে সাদা চুল

White Hair Blackening Tips: পাকা চুল কালো করা মানেই যে গাদা গাদা টাকা খরচ, তা মোটেই নয়। বরং রান্নাঘরের এই সস্তা মশলাতেই দিব্যি কালো হয়ে যাবে সাদা চুল। জানুন কীভাবে ব্যবহার করবেন।

খুব কেতাদুরস্ত না হলে পাকা চুল কিন্তু সাজের ক্ষেত্রে বাধা। আপনি যদি ঠিকমতো ক্যারি করতে না পারেন, তাহলে আপনার সাজ নিমেষে মাটি করে দেবে মাথার পাকা চুল। তাই বলে সাদা চুল কালো করতে রাশি রাশি টাকা খরচ করে বসবেন না। কারণ দামি কালার বা কলপে চুল হয়তো সাময়িক কালো হয় ঠিকই। কিন্তু তার বদলে চুলের বড় ক্ষতি করে। তাই শিখে নিন এমন এক টোটকা যাতে ঘরোয়া জিনিসে খুব সহজে কালো করতে পারবেন সাদা চুল। (AI Image)

একটা লোহার কড়াই গরম করে তাতে দিন ৫ চামচ কালো সর্ষে দানা। তারপর দিন ৪০ টা কারিপাতা। এ বার কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। যত ক্ষণ না সর্ষে ও কারিপাতা পুরো কালো হয়ে যাচ্ছে, তত ক্ষণ খুন্তি দিয়ে নেড়ে যান।

কড়াই থেকে তুলে নিয়ে গুঁড়ো করে নিন। সবথেকে ভাল হয় যদি হামানদিস্তায় সময় নিয়ে গুঁড়ো করেন। তাহলেই সেরা ফল পাবেন। না পারলে মিক্সিতেই গুঁড়ো করে নেবেন। এই কালো গুঁড়ো এ বার পরিষ্কার কৌটোয় জমিয়ে রাখুন।

একাধিক উপায়ে এই গুঁড়ো ব্যবহার করতে পারেন। চুলে মাখার তেলে দিন ১ চামচ। তার পর সারা মাথায় খুব ভালো করে মাখুন। অনেকে শ্যাম্পু করার পর তেল মাখেন। তারাও ওই তেল মাথায় মাখতে পারেন।

চাইলে আপনি হেনাতেও মিশিয়ে নিতে পারেন। এছাড়াও চটজলদি ব্যবহারও করতে পারেন। যদি কোথাও যাওয়ার আগে দেখেন যে কপালের চারপাশে সাদা চুল উঁকি দিচ্ছে, তাহলেও এই গুঁড়ো কাজে লাগান।

চিমটে কালো গুঁড়োতে দিন অল্প অ্যালোভেরা জেল। এর পর পুরোনো শুকিয়ে যাওয়া নেলপলিশের ব্রাশ ধুয়ে নিয়ে ওই কালো মিশ্রণে চুবিয়ে লাগিয়ে নিন সাদা চুলে। এভাবে ব্যবহার করলে আপনার সাদা চুল চটজলদি তো ঢেকে যাবেই। আবার ধীরে ধীরে কালো প্রলেপও পড়বে সাদা চুলে।