ছাদে, উঠোনে পুরু শ্যাওলা ? ব্লিচিং পাউডার নয়, এই ৫ টাকার গুঁড়ো ছড়িয়ে দিন, সব শ্যাওলা শুকিয়ে যাবে তক্ষুনি, আর কখনও হবেও না!

ছাদে, উঠোনে পুরু শ্যাওলা ? ব্লিচিং পাউডার নয়, এই ৫ টাকার গুঁড়ো ছড়িয়ে দিন, সব শ্যাওলা শুকিয়ে যাবে তক্ষুনি, আর কখনও হবেও না!

Moss Proof Your House: বৃষ্টিতে ছাদে, বারান্দায় জমে উঠেছে শ্যাওলা! যখন-তখন পা পড়লেই দুম পটাশ! পা পিছলে আলুরদম! শ্যাওলা দূর করতে ব্লিচিং পাউডার বা কেমিক্যাল ছড়াতে হবে না! এই ৫ টাকার সাদা গুঁড়োতেই কেল্লা ফতে! শ্যাওলা তো শুকিয়ে যাবেই, আর কোনওদিন হবেও না

বর্ষা মানেই শ্যাওলার উপদ্রব! বৃষ্টির জলে ছাদ, বাগান, উঠোন, শিড়িতে জমা হয় শ্যাওলার পুরু আস্তরণ। এই শ্যাওলা হল এক ধরণের ছত্রাক। যদি বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ পায়, তা হলে দ্রুত দেওয়াল ছাড়িয়ে সিলিং পর্যন্ত পৌঁছে যায় শ্যাওলা। তার ফলে দেওয়াল জুড়ে বড় বড় কালো দাগ পড়ে। ছত্রাক বা শ্যাওলা কিন্তু দেওয়ালের উপাদানগুলি পুষ্টির জন্য ব্যবহার করে।

শ্যাওলার সবথেকে বড় সমস্যা হল, যেখানে যেখানে শ্যাওলা হবে, সেখানে পা পিছলে যাবেই! যতই ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন না কেন, শ্যাওলা ফের ফিরে আসবে। কেমিক্যাল দিয়েও কাজ হবে না। বরং ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। যেখানে যেখানে শ্যাওলা হয়েছে, সেখানে ছড়িয়ে দিন রান্নাঘরের এই ৫ টাকার গুঁড়ো, তখনই গায়েব হবে সব শ্যাওলা, আর কখনও শ্যাওলা হবেও না–

পাঁচ টাকার টোটকায় দূর শ্যাওলা–ইউটিউবার সুনীতা বর্মা তাঁর ইউটিইব চ্যালেনে জানিয়েছেন এমন এক টোটকার কথা, যা শ্যাওলা দূর করতে এক্সপার্ট! টোটকাটায় খরচ হবে মাত্র ৫ টাকা। টোটকাটা হল চুন, যাকে ক্যালসিয়াল হাইড্রক্সাইড-ও বলে। অনেকে বলে লাইম পাউডার। এই চুন শ্যাওলার মহৌষধ। চুন ছড়ালে শ্যাওলা আর হবে না।

কেন চুন শ্যাওলার মহৌষধ– শ্যাওলা অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে, অন্যদিকে চুনের গুঁড়ো ক্ষারীয় প্রকৃতির বা অ্যালকালাইন। শ্যাওলার উপর চুন ছড়ালে তা শ্যাওলার কোষ নষ্ট করে শ্যাওলা মেরে ফেলে। চুন ব্যবহার করলে শ্যাওলার উপর এমন একটি স্তর তৈরি হয়, যা আর্দ্রতা আটকে রাখতে সাহায্য করে এবং ফের শ্যাওলা জন্মাতে দেয় না। কাজেই চুনের গুঁড়ো শুধু শ্যাওলা ধ্বংসই করে না, শ্যাওলা চিরতরে দূর করে।

কীভাবে চুন ব্যবহার করবেন– সাদা চুন ত্বকের জন্য ক্ষতিকর, তাই ব্যবহারের সময় চোখ ও হাত ভালোভাবে ঢেকে রাখতে হবে। চোখে গগলস এবং হাতে গ্লাভস পরে নিন।
এরপর শ্যাওলার উপর সাদা চুনের গুঁড়ো ছড়িয়ে ব্রাশ দিয়ে জায়গাটি ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। কিছুক্ষণের মধ্যেই শ্যাওলা উঠে যেতে শুরু করবে। সবশেষে ছাদ, দেওয়াল বা উঠোনে পরিষ্কার জল ঢেলে ভালোভাবে ধুয়ে ফেলুন। দেখবেন, আর কখনও শ্যাওলা হবে না।

(Feed Source: news18.com)