
৬ হাজার ৫০০ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
ওই বিজ্ঞপ্তি অনুসারে গোটা দেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ৬ হাজার ৫০০ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। ফেকাল্টি পদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে বেশির ভাগ দিল্লির বিশ্ববিদ্যালয় ( DU)-এর পর ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়, BHU এবং AMU- রয়েছে । সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সম্প্রতি বেশ কিছু তথ্য বাদল অধিবেশনে দিয়েছেন। এক প্রশ্নের বেশ কিছু ডেটা শেয়াস্র করেছেন তিনি। যেখানে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে।

একাধিক বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ করা হবে।
MOS-এর তথ্য অনুসারে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ করা হবে। এমন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৬ হাজার ৫৪৯টি শূন্যপদ রয়েছে বলে তথ্য সামনে এসেছে। যেখানে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সেখানে ৯০০ টি শূন্যপদ রয়ছে বলে জানা গিয়েছে। এছাড়াও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ব্যাপক শূন্যপদ রয়ছে। মোট ৬২২টি শূন্যপদ রয়েছ। এছাড়াও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ৫৩২ টি শূন্যপদ রয়েছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের জন্যে ৪৯৮ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রচুর নিয়োগ করা হবে। এজন্যে ৩২৬টি শুন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে।

এক বার্তায় এই বিষয়ে জানানো হয়েছে।
সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে, শূন্যপদ সৃষ্টি ও পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির কারণে অবসর, পদত্যাগ এবং অতিরিক্ত প্রয়োজনীয়তার কারণে শূন্যপদগুলি দেখা দেয়। শুধু তাই নয়, পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে নানারকম ব্যবস্থা নিয়েছে। পড়ুয়াদের কোনও সমস্যা হয়নি। দাবি সরকারের। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, শক্ষা মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানবগুলিতে মিশন মোডে, শূন্যপদগুলি 5 সেপ্টেম্বর, 2021 থেকে শুরু হওয়া এক বছরের মধ্যে পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 2021 সালের আগস্ট থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে 4,807 টি পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যার জন্য বাছাই প্রক্রিয়া চলছে বলেও সরকারের তরফে এক বার্তায় এই বিষয়ে জানানো হয়েছে।

১০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে-
জামিয়া মিলিয়া ইসলামিয়া – ২২৩টি পদ, হেমবতী নন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় – ২৩১টি পদ, বিশ্বভারতী – ১৯৪টি পোস্ট, নর্থ ইস্টার্ন হিলস ইউনিভার্সিটি-১৭৯ পদ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ১৪৬টি পদ। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় – ১৬৩টি পদ, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় – ১৫৬টি পদ, ওডিশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় – ১৩৭ টি পদ, মণিপুর বিশ্ববিদ্যালয় – ১২৭ টি পদে নিয়োগ হবে। এছাড়াও আর বেশি কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানেও নিয়োগ করা হবে।
