এশিয়ান গেমসে নবমবারের মতো সোনা জিতে ভারত ইতিহাস গড়েছে। ফাইনালে ভারতীয় পুরুষ দল ইরানকে হারায়। এর আগে ভারতীয় মহিলা দলও সোনা জিতল। কাবাডিতে ভারতের ডবল গোল্ডের দিন৷
ভারতীয় পুরুষ দল কাবাডিতে এশিয়ান গেমসে সোনা জিতল
নাগোয়া সিটি: ২০২২ -র পর ফের ২০২৬ এ ভারতের পুরুষ কাবাডি দল সোনা জিতল এশিয়ান গেমসে৷ শনিবার সকালে ভারতীয় মেয়েরা সোনা জিতে যে টিউনটা সেট করেছিলেন ভারতীয় পুরুষ দল দিনের শেষে দ্বিতীয় সোনাটিও আনলেন৷ এশিয়ান গেমসে ভারতের পুরুষ কাবাডি দল এদিন ইতিহাস তৈরি করল। ফাইনালে ইরানকে পরাজিত করে ভারতীয় দল নবমবারের মতো এশিয়ান গেমসে সোনা জিতল। এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফাইনালে ভারত ইরানকে ৪০-৩৪ ব্যবধানে হারিয়েছে।
এশিয়ান গেমসে ভারতের জন্য এটি ছিল এক অসাধারণ দিন; মহিলা ও পুরুষ দুই কাবাডি ইভেন্টেই স্বর্ণপদক জিতে ভারত ইতিহাস তৈরি করেছে। এই জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ (যার মধ্যে চারটি সোনা) এবং পদক তালিকায় ভারত দ্বাদশ স্থান থেকে দশম স্থানে উঠে এসেছে।
ভারতীয় মহিলা দল কাবাডিতে সোনা জিতল এশিয়ান গেমসে
এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে ভারতীয় খেলোয়াড়রা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে। ইরানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও, এরপর ভারত আক্রমণাত্মক খেলা উপহার দেয় এবং প্রতিপক্ষকে ‘অল-আউট’ করে ম্যাচে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে ভারত ইরানের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল। ভারতের এভাবে ঘুরে দাঁড়ানোর ফলে ইরানি শিবির চাপের মুখে পড়ে। এরপর ভারত তাদের আধিপত্য ফের একবার প্রমাণ করল; চমৎকার ছন্দ বজায় রেখে এবং ইরানের ওপর ক্রমাগত চাপ তৈরি করেছিল৷
গোল্ড মে়ডেলের ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে তীব্র লড়াই হয়েছে। খেলার শুরুতেই ইরান আক্রমণাত্মক খেলার মাধ্যমে চাপ সৃষ্টি করেছিল, তবে ভারতীয় দল দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে। একটি কঠিন সময়ে দুর্দান্ত সব ‘সুপার ট্যাকল’-এর মাধ্যমে ভারত পয়েন্ট অর্জন করে ইরানের বিরুদ্ধে এগিয়ে যায়। তবে ইরানি খেলোয়াড়রা ঘুরে দাঁড়িয়ে ভারতকে ‘অল-আউট’ করে এবং ১৪-১৩ ব্যবধানে লিড নেয়। ভারত ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখলেও, প্রথমার্ধ শেষে ইরান ১৮-১৭ ব্যবধানের সামান্য লিড ধরে রাখতে সক্ষম হয়।
এদিন সকালে ভারতের মেয়েরা নিজেদের ফাইনালে শক্তিশালী ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করে ভারত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলছিল ভারতীয় মেয়েরা এবং প্রথমার্ধে নিজেদের দাপট বজায় রাখে। হাফটাইমে ভারত এগিয়ে ছিল ২২-১৬ ব্যবধানে।
(Feed Source: news18.com)