)
Dengue: রাজ্যে রোজ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন প্রায় দেড় শতাধিক মানুষ। সর্বাধিক সংক্রমণ মুর্শিদাবাদে। ডেঙ্গির চারটি সেরোটাইপের মধ্যে সর্বাধিক বিপজ্জনক দুই এবং তিন। আর এবার আক্রান্তদের নমুনা বিশ্লেষণে মিলেছে এই দুটি টাইপ-ই।
অয়ন শর্মা: রাজ্যে ডেঙ্গি সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতি। সর্বাধিক সংক্রমণ মুর্শিদাবাদে। তারপরই আছে দক্ষিণবঙ্গের ৩ জেলা। রোজ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন প্রায় দেড় শতাধিক মানুষ। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। দু’সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত ২৬০০-র বেশি মানুষ। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৩২০ জন। ডেঙ্গির চারটি সেরোটাইপের মধ্যে সর্বাধিক বিপজ্জনক দুই এবং তিন। আর এবার আক্রান্তদের নমুনা বিশ্লেষণে মিলেছে এই দুটি টাইপ-ই।
রাজ্যে রোজ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন প্রায় দেড় শতাধিক মানুষ। দু’সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৬০০-র বেশি মানুষ। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৩২০ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় আজ নবান্নে জরুরি বৈঠক। অক্টোবর এবং নভেম্বর মাস অত্যন্ত বিপজ্জনক। কড়া মনিটরিংয়ের নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের। নবান্ন থেকে রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন মুখ্য সচিব। ডেঙ্গি নিয়ে কোনও গাফিলতি রাখতে চাইছেন না মুখ্য সচিব। পরিষ্কার বার্তা দিয়েছেন, কড়া হাতে মনিটরিং করতে হবে সব দফতরকে। প্রসঙ্গত, ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলোর জন্য অতিরিক্ত ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ করছে সরকার
এবার ডেঙ্গির সর্বাধিক সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে। আক্রান্ত হয়েছেন প্রায় ২০০০ জন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সবচেয়ে বেশি সংক্রমণ ডেঙ্গির। মুর্শিদাবাদের পরেই রয়েছে কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা। একনজরে যদি রাজ্যে ডেঙ্গির গ্রাফ দেখা যায়, তবে দেখা যাবে-
৬ অগাস্ট রাজ্যে মোট আক্রান্ত ছিল ২৪১০ জন
১০ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত বেড়ে ৪৬৭৯ জন
২৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত ৭৩২০ জন
রোজ আক্রান্ত শতাধিক, ভর্তি বাড়ছে হাসপাতালেও-
১১ সেপ্টেম্বর- নতুন আক্রান্ত ১৪৯ (ভর্তি-২১৬)
১৭ সেপ্টেম্বর- নতুন আক্রান্ত ১৫৬ (ভর্তি-২৩০)
২০ সেপ্টেম্বর- নতুন আক্রান্ত ১৬২ (ভর্তি-২৫৩)
২৪ সেপ্টেম্বর- নতুন আক্রান্ত ২১৩ (ভর্তি-২৮১)
২৬ সেপ্টেম্বর- নতুন আক্রান্ত ১৫৩ (ভর্তি-২৭১)
বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পিছনে মূল কারণ এক যোগে জোড়া সেরোটাইপের দাপট। ডেঙ্গির চারটি সেরোটাইপের মধ্যে সর্বাধিক বিপজ্জনক দুই এবং তিন। এখন আক্রান্তদের নমুনা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের দাবি Den-2, Den-3 দুটি সেরোটাইপ-ই এবার মিলছে নমুনায়।
(Feed Source: zeenews.com)
