
আইআইটি খড়গপুরের বি সি রায় মেডিক্যাল সেন্টারে প্যারামেডিক্যাল প্রশিক্ষণ কোর্সের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ‘ট্রেনার’ ও ‘সেন্টার ম্যানেজার’ পদে মোট দুজন কর্মী নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ বেতন ৩৫ হাজার টাকা।
IIT খড়্গপুরে প্যারামেডিক্যাল পদে নিয়োগ
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আপনি কি জিএনএম কিংবা বিএসসি পাশ করেছেন? চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে? তবে আপনার জন্য কাজের সুযোগ রয়েছে আইআইটি খড়গপুরে। আইআইটি খড়গপুরের বি সি রায় মেডিক্যাল সেন্টারে প্যারামেডিক্যাল প্রশিক্ষণ কোর্সের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। কাজটির মেয়াদ শুরুতে এক বছর হলেও অভিজ্ঞতার নিরিখে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত করা যেতে পারে। এখানে মোট দুটি পদে একজন করে মোট দুজন কর্মী নেওয়া হবে, একটি ‘ট্রেনার’ এবং অন্যটি ‘সেন্টার ম্যানেজার’।
সেন্টার ম্যানেজার: যে কোনও বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন, তবে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
পরীক্ষায় বসার জন্য কোনও যাতায়াত খরচ (TA/DA) দেওয়া হবে না এবং যাবতীয় খবর প্রার্থীর ইমেলে পাঠানো হবে। অনলাইন ফর্ম পূরণে কোনও সমস্যা হলে erp.nonfacrec@iitkgp.ac.in ঠিকানায় ইমেল করে সাহায্য নেওয়া যাবে।
(Feed Source: news18.com)
