‘ভয়ঙ্কর বড় রকমের ক্ষত তৈরি হয়েছে…’, সহপাঠীর হাতে আক্রান্ত ছাত্র, এখন কেমন আছে ক্লাস নাইনের পড়ুয়া? জানালেন চিকিৎসক

‘ভয়ঙ্কর বড় রকমের ক্ষত তৈরি হয়েছে…’, সহপাঠীর হাতে আক্রান্ত ছাত্র, এখন কেমন আছে ক্লাস নাইনের পড়ুয়া? জানালেন চিকিৎসক

Kolkata Student Attacks Classmate: নামী স্কুলে রক্তারক্তি কাণ্ড! শহরের নামী স্কুলে নবম শ্রেণির পড়ুয়ার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। হাওড়ার বাসিন্দা কিশোর চিকিৎসাধীন শহরের একটি বেসরকারি হাসপাতালে। এখন কেমন আছে আহত স্কুল পড়ুয়া?

সহপাঠীর হাতে আক্রান্ত ছাত্র

কলকাতা: বুধবার দুপুরে গড়িয়াহাট থানা এলাকার একটি বেসরকারি স্কুলে দুই পড়ুয়ার মধ্যে ঘটল হামলার ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির ‘সি’ সেকশনের এক পড়ুয়া তারই এক সহপাঠীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় ওই পড়ুয়া গুরুতর জখম হয়।