Mahatma Gandhi: বিনামূল্যে দেখুন গান্ধীজির ৫৫০ দুর্লভ ছবি! চোখের সামনে ভাসবে স্বাধীনতা সংগ্রাম, ঠিকানা জেনে ঘুরে আসুন

Mahatma Gandhi: বিনামূল্যে দেখুন গান্ধীজির ৫৫০ দুর্লভ ছবি! চোখের সামনে ভাসবে স্বাধীনতা সংগ্রাম, ঠিকানা জেনে ঘুরে আসুন

 

Mahatma Gandhi: মহাত্মা গান্ধীর জীবন ও স্বাধীনতার লড়াইয়ের বিরল মুহূর্ত ফ্রেমবন্দি বাঁকুড়ায়! গান্ধী বিচার পরিষদের এই স্থায়ী চিত্রশালায় মিলবে ৫০০-র বেশি দুর্লভ ছবি ও বই, তাও সম্পূর্ণ বিনামূল্যে। গবেষকদের প্রিয় ঠিকানা। ঘুরে দেখার সময়সূচি জানুন।

বাঁকুড়া শহরেই রয়েছে মহাত্মা গান্ধীর চিত্রশালা

বাঁকুড়া, নীলাঞ্জন ব্যানার্জী: বাঁকুড়া শহরেই রয়েছে মহাত্মা গান্ধীর একটি চিত্রশালা, যেখানে গান্ধীজীর জীবনে ঘটে যাওয়া প্রতিটি গল্পের টুকরো টুকরো ছবি রাখা রয়েছে পরপর। প্রত্যেকটি ছবির নিচে লেখা রয়েছে ছবির বৃত্তান্ত। প্রায় ৫০০ থেকে ৫৫০ টি খুবই দুর্লভ কিছু ছবি রয়েছে এই চিত্রশালায়। ইতিহাস প্রেমীদের জন্য এক দারুণ জায়গা। সবচেয়ে বড় বিষয় এই চিত্রশালা সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখতে পারেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। যারা গান্ধীজিকে নিয়ে রিসার্চ করছেন কিংবা পড়াশোনা করছেন তাদের জন্য এই চিত্রশালা একটি মহা গুরুত্বপূর্ণ জায়গা হতেই পারে।

বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় অবস্থিত গান্ধী বিচার পরিষদে রয়েছে গান্ধী মেমোরিয়াল স্থায়ী চিত্রশালা। ২০১১ সালে পহেলা অক্টোবর এই চিত্রশালা সর্বসাধারণের জন্য চালু হয়। সাউথ আফ্রিকার প্রিটোরিয়া থেকে গান্ধীজীর দেশ স্বাধীন করার ইতিহাস, পুরোটাই রয়েছে এই চিত্রশালায়। বিগত কুড়ি বছর ধরে গান্ধী মেমোরিয়াল স্থায়ী চিত্রশালা, মানুষের ঘুরে দেখার একটি জায়গা। সোমবার থেকে শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে চিত্রশালাটি। প্রতিটি ছবি সুন্দর করে সযত্নে রাখা রয়েছে আলোর সামনে। দেখে মনে হবে একটি সুন্দর প্রদর্শনীতে প্রবেশ করেছেন।

রয়েছে গান্ধীজিকে নিয়ে লেখা একাধিক দুর্লভ বই। চাইলেই যে কেউ এসে পড়তে পারেন সেই বইগুলি। গান্ধীজিকে নিয়ে এ যেন এক অমূল্য খনি। গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায় বলেন, “মানুষ গান্ধীজিকে নিয়ে পড়ুক, গান্ধীজিকে নিয়ে জানুক এটাই আমরা চাই। তবে মানুষের আনাগোনা সংগ্রহশালা আর কিছুটা কমেছে। ছবির পাশাপাশি রয়েছে বেশ দুর্লভ বই, দিল্লি থেকে ব্যারাকপুর থেকে সংগ্রহ করে নিয়ে আসা।”

গান্ধীজীর ইতিহাসের সঙ্গে আধুনিক ভারতের স্বাধীনতার ইতিহাস যথেষ্ট ভাবে জড়িত। সেই ইতিহাস যেন চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা রয়েছে বাঁকুড়ার এই চিত্রশালায়। চিত্রের মাধ্যমে ইতিহাস বললে সেই ইতিহাস বুঝতে এবং কিংবা মনে রাখতে অনেক সুবিধা হয়। তবে শিক্ষিত সাধারণ মানুষের একাংশ জানেনই না যে এমন একটি চিত্রশালা রয়েছে বাঁকুড়া শহরে। এই চিত্রশালা দিল দরিয়া আকাশের মত দরজা খোলা রেখে অপেক্ষা করছে ইতিহাস প্রেমী মানুষের জন্য।

(Feed Source: news18.com)