৪৫তম IITF 2026: চার দশকের ভারতের বাণিজ্য ও শিল্পোদ্যোগের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলা

৪৫তম IITF 2026: চার দশকের ভারতের বাণিজ্য ও শিল্পোদ্যোগের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলা

নয়াদিল্লি: চার দশকেরও বেশি সময় ধরে ভারতের শিল্প-বাণিজ্যের পরিবর্তনের ছবি তুলে ধরেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF)। দেশের ঐতিহ্যবাহী শিল্প থেকে আধুনিক প্রযুক্তি, আঞ্চলিক উদ্যোগ থেকে আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুকে একই মঞ্চে হাজির করে আসছে এই মেলা। এবার সেই মেলার ৪৫তম সংস্করণ।

45th IITF 2026 Carrying Forward Four Decades of India s Trade and Enterprise Legacy

আগামী ১৩ থেকে ২৭ নভেম্বর ২০২৬ নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসবে IITF 2026। আয়োজক ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)। এবারের থিম ‘Vikas aur Virasat’। অর্থাৎ, দেশের উন্নয়ন এবং তার সমৃদ্ধ ঐতিহ্যকে একই সূত্রে তুলে ধরাই এই মেলার মূল ভাবনা।

সময় গড়ানোর সঙ্গে IITF-এর পরিধিও বেড়েছে। শুধু পণ্য প্রদর্শন বা কেনাবেচার জায়গা হিসেবে নয়, ব্যবসায়িক যোগাযোগ, নতুন বাজারের সন্ধান, ক্রেতা-বিক্রেতার সম্পর্ক তৈরি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রকে সামনে আনার বড় মঞ্চ হয়ে উঠেছে এই মেলা।

এবারও IITF-এ থাকবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় মন্ত্রক ও দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, MSME, স্টার্টআপ, উৎপাদনকারী সংস্থা, রফতানিকারক, কারিগর এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্যাভিলিয়নে তুলে ধরা হবে স্থানীয় শিল্প, দেশীয় পণ্য, কারুশিল্প এবং বিনিয়োগের সম্ভাবনা। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রদর্শকরা দেখাবেন নতুন পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ।

ভারতীয় শিল্পোদ্যোগকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার সুযোগ

IITF-এ পণ্য প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক সংস্থাগুলির মধ্যে যোগাযোগের সুযোগও থাকবে। B2B বৈঠক এবং প্রাতিষ্ঠানিক স্তরের আলোচনার মাধ্যমে সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবেন অংশগ্রহণকারীরা।

বিশেষ করে ছোট ও নতুন ব্যবসার ক্ষেত্রে এমন মেলা গুরুত্বপূর্ণ। নিজের পরিচিত বাজারের বাইরে নতুন ক্রেতার কাছে পৌঁছনো, বাজারের চাহিদা বোঝা এবং ব্যবসার নতুন সম্ভাবনা খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়।

ভারতের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং দেশের ব্যবসাগুলিকে আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটেও IITF 2026-এর গুরুত্ব রয়েছে।

২০২৬ সালের ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শক্তি কি সপ্তধারা’ (Shakti ki Saptadhara)-র কথা বলেন। ভারতের উন্নয়নযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা সেখানে তুলে ধরা হয়।

এর মধ্যে উৎপাদন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং প্রযুক্তি ও উদ্ভাবন IITF-এ অংশ নেওয়া বিভিন্ন শিল্প ও উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পর্কিত। একই সঙ্গে ভারতের প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)-র ফলে তৈরি হওয়া আন্তর্জাতিক বাজারের সুযোগের কথাও তুলে ধরা হয়। MSME-গুলিকে সেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে IITF ভারতীয় সংস্থাগুলির কাছে নিজেদের পণ্য ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি নতুন ক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ করে দিতে পারে।

MSME থেকে স্টার্টআপ, থাকছে সব ক্ষেত্রই

দেশের উৎপাদন ও রফতানি ব্যবস্থায় MSME বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। IITF-এ বড় সংস্থার পাশাপাশি এই ব্যবসাগুলিও নিজেদের পণ্য ও পরিষেবা তুলে ধরার সুযোগ পাবে।

মেলায় থাকছে বস্ত্র, হস্তশিল্প, ইঞ্জিনিয়ারিং পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, ভোগ্যপণ্য এবং প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্র। ফলে একই ছাদের নীচে ভারতের নানা প্রান্তের শিল্প ও উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

নতুন প্রজন্মের স্টার্টআপগুলিও থাকবে এই তালিকায়। প্রযুক্তি ও উদ্ভাবন কী ভাবে দেশের ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্প এবং উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনা তৈরি করছে, সেটিও মেলার অন্যতম আকর্ষণ হতে পারে।

‘Vikas aur Virasat’-এ উন্নয়নের সঙ্গে ঐতিহ্যের যোগ

IITF 2026-এর থিম ‘Vikas aur Virasat’। দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পাশাপাশি তুলে ধরাই এই ভাবনার লক্ষ্য।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা, জ্ঞান, কারুশিল্প ও সৃজনশীলতার সঙ্গে আধুনিক প্রযুক্তি, উৎপাদন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগকে একই মঞ্চে আনা হবে।

একদিকে থাকবে ঐতিহ্যবাহী কারুশিল্প, দেশীয় পণ্য ও আঞ্চলিক শিল্প। অন্যদিকে থাকবে আধুনিক উৎপাদন, স্টার্টআপ, প্রযুক্তি ও উদ্ভাবন। অর্থাৎ, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আধুনিক ভারতের শিল্প ও ব্যবসার ছবি তুলে ধরা হবে।

থিমভিত্তিক প্রদর্শনী এবং ব্যবসায়িক আলোচনার মাধ্যমে সংস্থা, ক্রেতা, ব্যবসায়ী এবং সাধারণ দর্শকদের মধ্যে যোগাযোগের সুযোগও তৈরি হবে।

এক ছাদের নীচে বাজার, ব্যবসা ও সম্ভাবনা

অংশগ্রহণকারী সংস্থাগুলির কাছে IITF শুধু পণ্য প্রদর্শনের জায়গা নয়। ক্রেতার সঙ্গে যোগাযোগ, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি, বাজারের প্রতিক্রিয়া জানা, ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি সবকিছুর সুযোগই থাকছে।

অন্যদিকে দেশ-বিদেশের ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সামনে একই জায়গায় ভারতের বিভিন্ন প্রান্তের শিল্প, উৎপাদন, কারুশিল্প ও উদ্যোগকে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

৪৫তম সংস্করণে IITF তাই ভারতীয় শিল্প ও ব্যবসাকে নতুন বাজারের সঙ্গে যুক্ত করার পাশাপাশি দেশের আঞ্চলিক শিল্পশক্তি, আধুনিক উদ্যোগ এবং ঐতিহ্যকে একই মঞ্চে তুলে ধরতে চলেছে।

IITF 2026-এ অংশ নেওয়ার সুযোগ

IITF 2026-এ অংশগ্রহণ এবং স্পনসরশিপের সুযোগ ইতিমধ্যেই খোলা হয়েছে। ব্যবসায়িক সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডগুলি এই মেলায় নিজেদের পণ্য, পরিষেবা ও সক্ষমতা তুলে ধরতে পারবে। একই সঙ্গে ব্যবসায়িক দর্শক, ক্রেতা, অংশীদার এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও মিলবে।

অংশগ্রহণের বিস্তারিত তথ্য, প্যাভিলিয়নের বিভাগ, মূল্য, যোগ্যতার মাপকাঠি এবং অন্যান্য তথ্যের জন্য দেখুন: www.itpo.gov.in/iitf

IITF 2026-এর নিয়মিত আপডেটের জন্য ITPO-কে অনুসরণ করা যাবে-

  • X: @ITPODesk
  • Facebook: India Trade Promotion Organisation
  • Instagram: @itpo.bharatmandapam
  • YouTube: Indiatradefair
  • LinkedIn: India Trade Promotion Organisation (ITPO)

তথ্যসূত্র: ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)

(Feed Source: oneindia.com)